সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নাগরিক নিহত এবং পাঁচজন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

একাত্তর/এআরএস
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হবার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে...
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও ঐতিহাসিক সার্বভৌমত্ব র‍্যালি বা শোভাযাত্রা। দীর্ঘ ২০ বছর পর সম্পূর্ণ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে এই...
গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি, অবসরকালীন আনুতোষিক প্রদান, থানায় যাতায়াত ভাতা বৃদ্ধি ও মোবাইল ভাতা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সিদ্ধান্তগুলো ঐতিহাসিক সাত...
একাত্তরের যুদ্ধ ছিলো স্বাধীনতা অর্জনের, চব্বিশ স্বাধীনতা রক্ষার এবং সাত নভেম্বর ছিল ভবিষ্যতের পথরেখা নির্ণয়ের দিন। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত...
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির একটি কর্মসূচির মাইকে হঠাৎ বেজে উঠেছে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গান...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত।
নামের ও তথ্যের মিলে এক বছর ধরে অন্যায়ভাবে সাজা খাটার পর নিরপরাধ আলমাসকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মূল দণ্ডিত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর