প্রাকৃতিক বিপর্যয়ের মুখে তুরস্কে শুরু জলবায়ু সম্মেলন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

বিশ্বজুড়ে নজিরবিহীন তাপমাত্রা বৃদ্ধি এবং একের পর এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের আবহেই তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১। সোমবার দেশটির ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

ইরান যুদ্ধ, তীব্র মূল্যস্ফীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আন্তর্জাতিক সংকট বৈশ্বিক মনোযোগ কেড়ে নিলেও বিশ্বনেতাদের এখন জলবায়ু পরিবর্তন মোকাবিলার ওপর প্রধান জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল বলেন, এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত জরুরি, তাই এটিই আমাদের সামনে এগিয়ে যাওয়ার চালিকাশক্তি হওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, বিশ্বজুড়ে এ পর্যন্ত অর্জিত অগ্রগতি কোনোভাবেই যথেষ্ট দ্রুত নয়।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক উষ্ণায়ন ইতিমধ্যে ২০১৫ সালের প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা ছাড়িয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এর ওপর এল নিনোর প্রভাবে ২০২৬ সাল ইতিহাসের অন্যতম উত্তপ্ত চার বছরের একটি হতে চলেছে। চলতি বছর পশ্চিম ইউরোপের রেকর্ড তাপদাহ এবং নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যায় ১,৪৫০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার মতো চরম প্রাকৃতিক বিপর্যয় বিশ্ব দেখছে।

তুরস্কের প্রস্তাব ও বিদ্যুতায়নের লক্ষ্য: কপ-৩১ সম্মেলনের আয়োজক দেশ তুরস্কের তরফ থেকে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির অন্তত এক-তৃতীয়াংশ বিদ্যুতায়িত করার একটি সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী বাসাবাড়ি, পরিবহন এবং শিল্প কারখানায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিদ্যুতের ব্যবহার বাড়ালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

তুরস্কের কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, আমরা চাই মানুষ দৈনিক জীবনে জলবায়ু আলোচনার সুফল অনুভব করুক, কম শক্তি খরচ হওয়া ভবনে, পরিষ্কার গণপরিবহনে, সাশ্রয়ী বিদ্যুতে এবং নতুন নতুন কর্মসংস্থানে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানও আজারবাইজান সফর শেষে সাংবাদিকদের জানান, তাঁর লক্ষ্য হলো এই সম্মেলনকে একটি কার্যকারী প্ল্যাটফর্মে পরিণত করা, যাতে বিভিন্ন দেশ কাগজে-কলমে থাকা অঙ্গীকার বাস্তবে রূপ দিতে বাধ্য হয়।

সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে নতুন দুটি বড় প্রতিবন্ধকতা এসে দাঁড়িয়েছে, চলমান ইরান যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় বিস্তার।

দীর্ঘ ৯ ধরে চলতে থাকা ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ মারাত্মক বিঘ্নিত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়ায় দক্ষিণ কোরিয়া, ভারত এবং থাইল্যান্ডের মতো এশীয় দেশগুলো আবার নতুন করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকেছে। টানা দ্বিতীয় বছরের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জলবায়ু সম্মেলন বয়কট করে অভ্যন্তরীণ তেল, গ্যাস ও কয়লা উৎপাদন বাড়ানোর নীতি গ্রহণ করেছে।

অন্যদিকে, প্রযুক্তি বিশ্বে এআই’র দ্রুততম বিস্তারের কারণে বিশ্বজুড়ে বিদ্যুতের চাহিদা বহুগুণ বেড়ে গেছে, যা পরোক্ষভাবে কার্বন নিঃসরণ বাড়িয়ে দিচ্ছে। তুরস্কের তরফ থেকে কপ-৩১-এ পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে এআই প্রযুক্তি ব্যবহারের নীতিমালা তৈরি সংক্রান্ত প্রস্তাবে সই করার অনুরোধ জানানো হয়েছে।

সব বাধা অতিক্রম করে নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের ওপর জোর দিয়ে সাইমন স্টিল মন্তব্য করেন, চীন থেকে আসা সাশ্রয়ী প্রযুক্তির কারণে পরিবেশবান্ধব শক্তির প্রতি ঝোঁক বাড়ছে। জীবাশ্ম জ্বালানির কারণে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক ক্ষতি হলেও সোলার ও বায়ুর মতো নবায়নযোগ্য শক্তি বৈশ্বিক অর্থনীতিতে ইতোমধ্যে শত শত কোটি ডলার সাশ্রয় করেছে।

একাত্তর/এআরএস
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাবকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাস্যকর ও অযৌক্তিক বলে মন্তব্য করার পর তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের...
টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। অথচ সেটিকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরকে...
ট্রুথ সোশ্যালে মোদির প্রশংসায় ট্রাম্পের পোস্ট
ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে গত জুনে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর