১০ লিটারে ৫৩০ মিলিলিটার তেল কম, কাফরুলে পাম্পকে পাঁচ লাখ টাকা জরিমানা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ মেলায় রাজধানীর কাফরুল এলাকার ‘মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন’কে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে অনিয়ম শনাক্ত হওয়া প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বেগম রোকেয়া সরণির পাম্পটিতে অভিযান চালিয়ে এই অনিয়ম শনাক্ত করে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট।

বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানকালে ওই ফিলিং স্টেশনের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। তাতে প্রতি ১০ লিটার অকটেনে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া পাম্পটির একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার করে ডিজেল কম দেওয়া হচ্ছে।

জ্বালানি তেল পরিমাপে এই ধরনের মারাত্মক প্রতারণার দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। অপরাধের সঙ্গে জড়িত তিনটি ডিসপেন্সিং ইউনিট তাৎক্ষণিকভাবে সিলগালা করে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল কাদের এবং পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা দেয়।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল বিক্রিতে পরিমাপ কারচুপি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড রোধে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
হাইকোর্টে মামলা তালিকাভুক্ত করে প্রতারণার আশ্রয়ে জামিন নেওয়ার চেষ্টা—এমন অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।
ট্র্যাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ৫৩৩টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের প্লাটফর্মে উঠে যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন পুণ্যার্থী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
তুরস্কে আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) দ্বিতীয় দিনে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি, শক্তিশালী গ্রিড অবকাঠামো এবং টেকসই পরিবহন ব্যবস্থার ওপর...
বাসাবাড়ির জন্য নির্ধারিত এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ঠিক রাখা এবং খোলাবাজারে অসাধু উপায়ে মূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
বয়সটা শুধু একটা সংখ্যামাত্র! কথাটি আবার প্রমাণ করলেন ছক্কার ওপর ছক্কা হাঁকানো প্রবীণ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এসে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিজয়ী হিসেবে নিজের নাম সোনায় মুড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর