সরকার গঠন ছাড়াই শপথ নিলো ইসরাইলের নতুন পার্লামেন্ট

কঠিন সমীকরণে আইজেনকোট

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

সাম্প্রতিক জাতীয় নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন ছাড়াই মঙ্গলবার শপথ নিয়েছেন ইসরাইলের নতুন পার্লামেন্টের (নেসেট) আইনপ্রণেতারা। গত ২৭ অক্টোবরের নির্বাচনে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীদের জন্যও সরকার গঠনের পথ এখনো বেশ জটিল ও অস্পষ্ট।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ সাবেক জেনারেল গাডি আইজেনকোটকে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে ১২০ আসনের নেসেটে আইজেনকোটের কেন্দ্র-ডানপন্থী 'ইশার' পার্টি ও মিত্র দলগুলোর দখলে রয়েছে মাত্র ৪৮টি আসন। সরকার গঠনে তাঁর মূল ভরসা হতে পারে ১৯টি আসন পাওয়া আরব দলগুলো, যারা নেতানিয়াহুর ঘোর বিরোধী।


অন্যদিকে ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট নিয়ে নেতানিয়াহুর ঝুলিতে রয়েছে ৫৩টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট হারজোগ সব পক্ষকে সমঝোতার আহ্বান জানিয়ে বলেন, পুনরায় নির্বাচন এড়াতে আপনাদের সব ধরনের চেষ্টা করতে হবে।

শপথ নেওয়ার পরপরই আইজেনকোট এবং তাঁর মিত্ররা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের আক্রমণের বিষয়ে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করার বিষয়ে বিল উপস্থাপন করেছেন। নেতানিয়াহু এই তদন্তের বিরুদ্ধে থাকলেও আরব দলগুলোর সমর্থনে আইজেনকোটের জোট এ বিল বাস্তবায়নের পথে এগোতে পারে। তবে আইজেনকোটকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে জোট গঠন করতে হবে, যা তিনি বাড়িয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত নিতে পারবেন। আল্ট্রা-অর্থোডক্স দলগুলো ইতিমধ্যে আইজেনকোটের জোটে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।


এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু আরব ভোটারদের বিরুদ্ধে জালিয়াতির অসমর্থিত অভিযোগ এনেছেন, যদিও নির্বাচন কমিশন জালিয়াতির কোনো প্রমাণ পায়নি। পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি জোরদার করার চেষ্টা করছে এবং এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ সরকারই কার্যকর ভূমিকা রাখতে পারে।

যদি আইজেনকোট বা নেতানিয়াহু উভয়েই শেষ পর্যন্ত জোট গঠনে ব্যর্থ হন, তবে ইসরাইলকে আবারও নতুন নির্বাচনের মুখোমুখি হতে হবে। মঙ্গলবারের এই শপথ অনুষ্ঠানে গাজায় যুদ্ধে দুই পা হারানো সেনা সদস্য এলিশা মাদান কৃত্রিম পায়ে দাঁড়িয়ে শপথ নিলে আইনপ্রণেতারা তাঁকে দাঁড়িয়ে সম্মান জানান।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
ইসরাইলের ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পেয়েছেন ইয়াশার (স্ট্রেইট) পার্টির নেতা ও সাবেক...
ইসরাইলের রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের বিতর্কিত ও প্রভাবশালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পাচ্ছেন তার...
‘এখানে কোনো ইসরাইলি পণ্য বিক্রি করা হয় না’- উত্তর আয়ারল্যান্ডের ওয়েস্ট বেলফাস্টের একটি স্বাধীন খুচরা দোকানে ঝুলতে থাকা এমন এক সাইনবোর্ডের ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড়...
মার্কিন শুল্কনীতির ধাক্কা সামলাতে তৈরি পোশাক খাতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনছে ভারত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক আরোপ ও মার্কিন বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ভারতের পোশাক রপ্তানিকারকরা...
চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পাল্টা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রদল। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে মনাকষা বাজারে...
আন্তর্জাতিক রাজনীতিতে কূটনৈতিক পাল্টাপাল্টি পদক্ষেপের উত্তাপ! আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুয়েনস আইরেস এর আগে ইরানের ইসলামিক...
১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনে উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সংসদ অধিবেশনেই সংশোধিত আইনটি উত্থাপনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর