করোনাকালে প্রশ্নবিদ্ধ আইসিসির দ্বিমুখী আচরণ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:০১ পিএম

করোনার ভয়ে বাতিল হয়েছিলো ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট ম্যাচ। অথচ করোনা আক্রান্ত হলেও দিব্যি চলছে আইপিএল। নিউজিল্যান্ডের মতো করে পাকিস্তান সফর বাতিল করলো ইংল্যান্ড। কিন্তু আইপিএলে ঠিকই খেলছে ইংলিশ ক্রিকেটাররা। এসব কিছু দেখেও যেনো দেখেনা আইসিসি। ক্রিকেটাঙ্গনে উঠেছে আইসিসির আচরণ নিয়ে প্রশ্ন। 

কোচ আর আর ফিজিও করোনা আক্রান্ত তাই ভয়ে নাকি কাঁপছে টিম ইন্ডিয়া। অত:পর বাতিল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ টেস্টটা। 

টেস্ট বাতিলের পরই গুঞ্জন ওঠে আইপিএল খেলার জন্যই নাকি বাতিল করা হয়েছে শেষ ম্যাচটা।

যা রটে কিছুটা হলেও তো ঘটে...কঠিন সুরক্ষা বলয়ে আইপিএলের দ্বিতীয় ধাপেও ঢুকে পড়েছে করোনা। সানরাইজার্সের বোলার নটরাজন করোনা পজিটিভ। তবে মজার ব্যাপার হলো, এবার আর কোনো ক্রিকেটার করোনাকে ভয় পাচ্ছেনা। আর খেলাও চলেছে তার আপন গতিতে।

আগের মতোই আবারো সরব ইংলিশ সাবেক ক্যাপ্টেন মাইকেল ভন। বললেন, "দেখা যাক শেষ টেস্টের মতো আইপিএলও বাতিল হয় কিনা। আমি গ্যারান্টি দিচ্ছি, বাতিল হবে না।'' 

এদিকে, নিউজিল্যান্ডের পদাঙ্ক অনুসরণ করল ইংল্যান্ড। বাতিল করলো পাকিস্তান সফর। কারণ বলা হলো ভ্রমণ সতর্কতা আর কোভিড পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক চাপ। 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং মুক্তি পেয়েছে

আইপিএল খেললে বোধহয় মানসিক চাপ খানিকটা কমে তাইতো পাকিস্তানে না যেতে পারলেও আইপিএলে খেলতে কোনো বাধা নেই মর্গ্যান, লিভিংস্টোনদের।

সবার এই সবকিছু দেখেও মুখে কুলুপ এটে বসে আছে আইসিসি। যেনো আধুনিক ক্রিকেটে আইপিএলই একমাত্র সমাধান। করোনা ভীতি কি মানসিক ধকল; এখানেই হয় সব মুশকিল আসান। 

আইসিসির এই নির্বিকার আচরণে ক্ষুব্ধ ইংলিশ সাবেক ক্রিকেটার মাইক আথারটন। বলেছেন, "ক্রিকেটের নিয়ামক সংস্থা এখন ইভেন্ট আয়োজনকারী সংস্থায় পরিণত হয়েছে। ভালো আয়োজন করছে। বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ- বছর বছর রুটিন মাফিক ইভেন্টগুলি আয়োজন করাই যেনো তাদের একমাত্র কাজ ।

ক্রিকেট নাকি জেন্টলম্যানস গেইম। তবে তাই হোক, বন্ধ হোক ক্ষমতার দ্বন্দ্ব। আইসিসি হয়ে উঠুক সত্যিকারের অভিভাবক। কেউ এমন কিছুই না করুক যাতে করে কলুষিত হয় বিশ্ব ক্রিকেট।


একাত্তর/এসজে

বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আসছে বিশ্বকাপ থেকেই ফুটবলের নিয়মনীতিতে বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছে, যা ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র,...
জর্ডানের পর এবার বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহোৎসবে নাম লেখাতে পুরোপুরি প্রস্তুত মধ্য এশিয়ার আরেক দেশ উজবেকিস্তান। ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ অভিযানকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার অভিজ্ঞ ফুটবলারদের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর