প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা পাবে ৮০ লাখ মানুষ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:০০ পিএম

২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবারও শুরু হচ্ছে গণটিকা কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই দিনটিতে ৮০ লাখ মানুষকে করোনা প্রতিরোধী টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। মালেক বলেন, দেশের চার হাজার ৬০০টি ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় ৪৩৩টি ওয়ার্ডে স্থাপন করা টিকা কেন্দ্র থেকে এই টিকা দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে তিনটি, পৌরসভায় একটি এবং সিটি কর্পোরেশন এলাকার কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে।

মন্ত্রী জানান, যারা টিকার জন্য নিবন্ধন করেছেন তাদেরকে এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। এই কর্মসূচিতে সিনোফার্মের টিকা ব্যবহার করা হবে।

তিনি আরো জানান, গণটিকার পাশাপাশি নিয়মিত চলমান কর্মসূচিও চলবে। বর্তমানে নিয়মিত কর্মসূচিতেও প্রতিদিন ছয় লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এবারের টিকা কর্মসূচিকে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কাছে নেওয়া হচ্ছে। সেসব এলাকায় বয়স্ক আছেন কিন্তু কেন্দ্রে যেতে পারেন না, তাদের অগ্রাধিকার থাকবে।

গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকা দেওয়ার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে সেই কার্যক্রম।

তবে টিকার সংকটের কারণে সেই কার্যক্রম আর চালু রাখতে পারেনি সরকার। সেই সময় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।

আরও পড়ুন: সোমবার ফাইজারের আরো ২৫ লাখ টিকা আসছে

দেশে শনিবার পর্যন্ত চার কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। আর টিকার জন্য নিবন্ধন করেছেন চার কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন।

যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন দুই কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।


একাত্তর/আরএ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর