দক্ষিণ এশীয়দের ভিড় বাড়ছে পর্তুগালে 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশীয় অভিবাসন প্রত্যাশীরা দ্রুত বৈধতা পেতে পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন ইউরোপের দেশ পর্তুগালকে।

নির্দিষ্ট একটি কাজের চুক্তির শর্ত পূরণ করে কয়েক মাসের মধ্যে নিয়মিত হওয়ার সুযোগ আছে দেশটিতে৷ ফলে অনিয়মিত অভিবাসীদের ভিড় বেড়েছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশটিতে৷

দেশটির ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার সার্ভিসের তথ্য অনুসারে, গত দুবছরে পর্তুগালে বৈধতা পেয়েছেন প্রায় ৩০ হাজারের বেশি বাংলাদেশি। যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

অভিবাসীর সংখ্যা বাড়লেও আবাসন সংকট, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোর তুলনায় কম বেতন ও দীর্ঘ প্রশাসনিক জটিলতার কারণে বছরের পর বছর ধরে বৈধতার অপেক্ষায় আছেন হাজারো অভিবাসী।

প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে লিসবন কর্তৃপক্ষ৷ সম্প্রতি তারা জানিয়েছে, গত চার বছরে বৈধ হতে যারা আবেদন করেছিলেন, তাদের দীর্ঘজট নিরসনের করে প্রায় তিন লাখ অনথিভুক্ত অভিবাসন প্রত্যাশীকে বৈধতা দিয়েছে পর্তুগাল সরকার।

পর্তুগালে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার নাগরিকদের মধ্যে বৈধতা প্রাপ্তির দিক থেকে শীর্ষে আছেন ভারতীয়রা।

তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ নেপাল আর তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আটলান্টিকের তীরের দেশটিতে এক বছরে ১৭ হাজার ১৬৯ জন বাংলাদেশি বৈধ অভিবাসী হিসেবে নিবন্ধিত হয়েছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৪ শতাংশ বেশি।

আর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্তুগিজ ভাষাভাষী অভিবাসীদের আরো দ্রুত ও সহজ উপায়ে রেসিডেন্স পারমিট দিতে পর্তুগাল একটি দ্রুত ও সহজ পদ্ধতি চালু করেছে সরকার। তবে দীর্ঘ জটিলতার কারণে এই খাতেও প্রচুর জট দেখা দিয়েছে।

আরবি
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠান ও এক অনাড়ম্বর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর।
পর্তুগালে অভিবাসন আইন কঠোর করেছে দেশটির সরকার। এরইমধ্যে আগের আইন বাতিল করেছে দেশটির মধ্য-ডানপন্থি সরকার। নতুন নীতির আওতায় পর্তুগালে অনিয়মিতভাবে আসা বিদেশিদের নিয়মিত হবার পথ বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা সভার আয়োজন করেছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর