নিউইয়র্কে এই প্রথম উন্মুক্ত প্রাঙ্গণে দুর্গাপূজার আয়োজন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

শারদীয় দুর্গাপূজা এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। আর আনন্দঘন এই সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য নিউইয়র্কে এবারই প্রথমবারের মতো উন্মুক্ত প্রাঙ্গণে হতে যাচ্ছে দুর্গাপূজা। 

বেঙ্গলি ক্লাব ইউএসএ’র আয়োজনে আগামী ১লা অক্টোবর থেকে পাঁচদিনব্যাপী এই উৎসব চলবে ৫ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।   

উৎসব উপলক্ষে নেয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি। আর এবার বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসবে আয়োজনে যুক্ত হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ। এই উৎসবকে সামনে রেখে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায়। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পূজার আহবায়ক দীনেশ চন্দ্র মজুমদার। 

জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা প্রাঙ্গণে উৎসবের প্রথমদিন ষষ্ঠীতে পূজার উদ্বোধন করবেন বিশ্ব বাঙালি ব্যক্তিত্ব, সমাজসেবক ও ধনকুবের ব্যবসায়ী ডা. কালী প্রদীপ চৌধুরী। পূজার অন্যান্য দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেসওমেন গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রেমোস, এসেম্বলিওমেন ক্যাটালিনা ক্রুজ, এসেম্বলিওমেন জেনিফার রাজকুমার, জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানসহ জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ীরা। 

দীনেশ চন্দ্র মজুমদার বলেন, “বাঙালির দুর্গাপূজা এখন ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির অংশ। এটি আমাদের অহংকারের এবং গর্বের। এই উপলক্ষে প্রথমবারের মতো আমরা জাতি, সম্প্রদায়, দলমত নির্বিশেষে সার্বজনীন ভাবে উন্মুক্ত প্রাঙ্গণে শারদীয় উৎসব পালনের উদ্যোগ নিয়েছি।”

সংবাদ সম্মেলনে পূজা কমিটির যুগ্ম আহ্বায়ক সনজিত কুমার ঘোষ বলেন, “নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে উন্মুক্ত প্রাঙ্গণে প্রথমবারের মতো দুর্গাপূজার আয়োজন হচ্ছে। এতে করে সর্বস্তরের মানুষের পূজো দেখার সুযোগ মিলবে।” 

পূজার প্রধান সমন্বয়কারী গোপাল স্যানাল বলেন, “করোনা মহামারির আগে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রমজান মাসে জ্যাকসন হাইটসে ইফতার আয়োজন করেছিলাম। এবার মুসলমানসহ বিভিন্ন ধর্মাম্বলীরা যেভাবে পূজো আয়োজনে এগিয়ে এসেছেন, তাতে এটি সার্বজনীন শারদীয় উৎসবে পরিণত হচ্ছে। এখানে দুই বাংলার বাঙালিরা থাকবেন।”

প্রচার প্রকাশনা ও মিডিয়া কমিটির প্রধান সাংবাদিক মো. আবদুল হামিদ বলেন, “বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্ক সম্প্রীতির শহর। এ শহরে এমনও স্থান রয়েছে যেখানে মসজিদ-মন্দির পাশাপাশি অবস্থিত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আমরা প্রথমবারের শুধু পূজার আয়োজনই করছি না, এটিকে প্রকৃত অর্থে সার্বজনীন উৎসবে রূপ দিচ্ছি।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী মনিকা রায়, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, পূজা পরিচালনা বিষয়ক সম্পাদক সনাতন শীল ও সুরুজ শীল, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সম্পাদক ছাদেক শিবলী। দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ প্রকাশনা “শারদ সম্প্রীতি” প্রকাশিত হবে। এর সম্পাদক মনোনীত হয়েছেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।

প্রসঙ্গত, ২০২১ সালে বিশ্বের কয়েকটি দেশের সংস্কৃতি ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি পেয়েছে। বাঙালির দুর্গাপূজা তার মধ্যে একটি।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর