আলাবামায় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নিয়ে অনুষ্ঠান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম

আধুনিক মারণাস্ত্র দিয়েও মানুষের হৃদয়কে জয় করা সম্ভব না। অথচ কেবল সঙ্গীত, খেলাধুলা কিংবা ভালোবাসা ছড়ানোর মধ্য দিয়ে মানবতার জয়গান গাওয়া সম্ভব। 

আর মানুষের পক্ষে দাঁড়ানোর অসামান্য একটি আয়োজনের উজ্জ্বল উদাহরণ ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। ইউনিভার্সিটি অব সাউথ আলাবামায় গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এমনটাই বলেছেন লেখক, তথ্যচিত্র নির্মাতা ও সাংবাদিক শামীম আল আমিন।

সোমবার (১২ সেপ্টেম্বর) আমেরিকার গুরুত্বপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শামীম আল আমিনের পরিচালনায় দ্য কনসার্ট ফর বাংলাদেশ অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্র ‘একটি দেশের জন্য গান’ বা ‘সংস ফর এ কান্ট্রি’ প্রদর্শিত হয়।

ইউনিভার্সিটির তিনটি বিভাগ ও একটি প্রোগ্রাম যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিকেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও অধ্যাপক ড. পেভিকা শেলডন, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিলিপ হাবেল, হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও অধ্যাপক ড. ডেভিড এ ম্যাসেঞ্জার এবং ইন্টারন্যাশনাল স্টাডিজ প্রোগ্রামের পরিচালক ড. ক্রিস্টিন রিনে।

কমিউনিকেশন ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ও ফ্যাকাল্টি সিনেটের প্রেসিডেন্ট ড. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা যোগ দেন।    

অনুষ্ঠানের শুরুতেই শামীম আল আমিনের পরিচিতি তুলে ধরা হয়। এরপর আয়োজক তিনটি প্রতিষ্ঠান ও একটি বিভাগের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা।

image


পরে তিনি তার দেয়া বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত ঐতিহাসিক সেই কনসার্টের প্রেক্ষাপট ও প্রভাব তুলে ধরেন। 

তিনি বলেন, সেদিনের সেই মহাঅয়োজন ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম কোন চ্যারিটি কনসার্ট। সেই কনসার্টের প্রভাব ছিল সুদূরপ্রসারী। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টের অন্যতম দুই উদ্যোক্তা জর্জ হ্যারিসন, পণ্ডিত রবি শঙ্করসহ অন্য শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। 

বাংলার মধ্যযুগের কবি বড়ু চণ্ডীদাসের অসামান্য উচ্চারণ ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’কে উদ্ধৃত করে শামীম আল আমিন বলেন, ‘এখন দেশে দেশে সংঘাত। মানুষে মানুষে হানাহানি চলছে। অথচ মানুষের শক্তিতে মানুষই বার বার জয়ী হয়েছে। এখন সময় এসেছে শান্তির মাধ্যমে সবার জন্য ভালোবাসার একটি পৃথিবী প্রতিষ্ঠার।’

এর জন্য তিনি মানুষের শক্তিতে ভরসা রাখার কথা বলেন। তিনি বলেন, ‘তার জন্য ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, ঘৃণা নয়”।   

প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের পর সেখানে উপস্থিত শিক্ষার্থীরা নির্মাতাকে নানা ধরণের প্রশ্ন করেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে জমজমাট হয়ে ওঠে সেই আয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পেরে মুগ্ধ হন সেখানে উপস্থিত সবাই। 

শেষে শামীম আল আমিনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন কমিউনিকেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও অধ্যাপক ড. পেভিকা শেলডন।

একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর