কর্ণাটকের রাজ্যপালের সঙ্গে ইয়ুথ ডেলিগেশন টিমের সাক্ষাৎ

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৭:২১ পিএম

ভারতের কর্ণাটকের রাজ্যপাল ড. থাওয়র চাঁদ গেহলটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের সদস্যরা।

শনিবার (১৫ অক্টোবর)  বিকেলে রাজভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশের শত তরুণ-তরুণী। 

এ সময় রাজ্যপাল ইয়ুথ ডেলিগেশন টিমকে কর্ণাটকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলাপ করেন এবং বিশেষ করে ঐতিহ্যবাহী মসলিন নিয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। তরুণ-তরুণীরা মসলিন নিয়ে বিস্তারিত তুলে ধরেন রাজ্যপালকে।

এরপর কর্ণাটকের বিধানসভা পরিদর্শন করেন ইয়ুথ ডেলিগেশন টিম। 

এর আগে গতকাল শুক্রবার (১৪ অক্টোবর)  ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাত করেন তরুণ-তরুণীরা। 

আরও পড়ুন: দ্বিতীয়দিনে তাজমহল ঘুরে দেখলো বাংলাদেশের তরুণ-তরুণীরা

গত ১২ অক্টোবর অষ্টমবারের মতো শত তরুণ-তরুণী গেলো ভারত সফরে। ভারত সরকারের ব্যবস্থাপনায় বিভিন্ন অঙ্গনের ১০০ তরুণ-তরুণীকে প্রতিবছর ভারতে নিয়ে যাওয়া হয়। আট দিনের সফর শেষে ২০ অক্টোবর দেশে ফিরবে ডেলিগেশন টিম।


একাত্তর/এসি

আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর