বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় আবু রাহাত

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৯:৩২ পিএম

কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত। তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১১৭টি দেশকে পেছনে ফেলে তিনি এই পুরস্কার জেতেন। এটি ছিলো প্রতিযোগিতার ১১তম আসর। 

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে কুয়েতের সালওয়ার শহরের নিকটবর্তী হোটেল রিজেন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে তৃতীয় হওয়ায় আবু রাহাত পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।

পুরস্কার বিতরণ করেন কুয়েতের শিক্ষা ও ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ। এছাড়া প্রধান বিচারকের দায়িত্ব পালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদ উপস্থিত ছিলেন।

সবার জন্য বিমানে আসা-যাওয়া ও থাকার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন। 

এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করেন। হাফেজ আবু রাহাত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামে তার জন্ম। বাবা রমজান আলী সরদার একজন মুদি দোকানি।


একাত্তর/এসজে

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যারা বর্তমানে দেশের বাইরে আটকা...
কুয়েতে মোহাম্মদ তাজরুল মোল্লা নামের এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠান ও এক অনাড়ম্বর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর