আটকা পড়া প্রবাসীদের জন্য কুয়েত সরকারের সুখবর

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যারা বর্তমানে দেশের বাইরে আটকা পড়েছেন, তাদের জন্য তিন মাস মেয়াদী বিশেষ ‘ইলেকট্রনিক লিভ পারমিট’ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে প্রথম সচিব (শ্রম কল্যাণ উইংয়ের দায়িত্বপ্রাপ্ত) মো. শোয়াইব-উল-ইসলাম তরফদারের সই করা এক জরুরি নোটিশে এই তথ্য জানানো হয়েছে। 

দূতাবাসের নোটিশে জানানো হয়, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি নাগরিক ছয় মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে ফিরতে পারছেন না, তাদের তিন মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট দেওয়া হবে। এই লিভ পারমিট গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সিভিল আইডির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে। এই সুবিধা নিশ্চিত করতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থায় প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। 

অন্যদিকে, যারা নতুন এন্ট্রি ভিসা (বেসরকারি খাতের চাকরি, গৃহকর্মী বা ফ্যামিলি ভিসা ইত্যাদি) পেয়েছেন কিন্তু কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। 

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে যারা প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে কুয়েতের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে পুনরায় নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। কুয়েত সরকার পুনরায় ভিসা ইস্যু শুরু করার ঘোষণা দেওয়ার পর থেকে এই নির্দেশনা কার্যকর হবে। 

জরুরি এই নির্দেশনার বিষয়ে সংশ্লিষ্ট সব বাংলাদেশি নাগরিককে সতর্ক থাকার আহবান জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।

একাত্তর/এসি
কুয়েতে মৃত্যুবরণকারী আকামাবিহীন বাংলাদেশী কর্মীদের মরদেহ দেশে প্রেরণের নামে একটি স্বার্থান্বেষী মহলের সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ চাঁদা বা অর্থ সংগ্রহের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি...
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর