আবুধাবিতে লটারিতে ১০৩ কোটি টাকা জিতলেন রায়ফুল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৮:৪৪ পিএম

আমিরাতের আবুধাবিতে বিগ টিকেটের র‍্যাফেল ড্রতে সাড়ে তিন কোটি দিরহাম বা প্রায় ১০৩ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি মোহাম্মদ রায়ফুল।

দেশটির আল আইনে পিকআপ চালক হিসেবে কাজ করছেন তিনি। নোয়াখালির বাসিন্দা রায়ফুলের সাথে কপাল খুলেছে আরো ২০ বাংলাদেশির।

যৌথভাবে পাঁচ'শ দিরহাম বা ১৫ হাজার টাকা বিনিয়োগে, এখন সবাই স্বপ্ন দেখছেন দিনবদলের।

আমিরাতের ১০৩ কোটি টাকার বিগ টিকেট জয়ী বাংলাদেশি প্রবাসী রায়ফুল। ছোট্ট এই ঘরেই সংগ্রামী জীবন তার। স্বপ্ন ছিল এখন থেকেই বড় কিছু করার।

তাই তো টানা ৯ বছর ধরে কখনো একা আবার কখনো দলগতভাবে কিনেছেন বিগ টিকেট। এই দীর্ঘ সময়ে তার সাথের অনেকে হাল ছাড়লেও দমে যাননি তিনি।

আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে জামায়াত চক্রের টাকা লোপাটের মোচ্ছব

পুরস্কারের অর্থ পেয়ে মানবিক কাজ করার কথা জানিয়েছেন তিনি। আগামি মাসেই দেশে ফিরে দাঁড়াতে চান অসহায় মানুষের পাশে তিনি।

তবে বিশাল পরিমাণের টাকা পেলেও নিজের জীবন বদলাননি রায়ফুল। কারতে চান সাধারণ জীবন যাপন।

এর আগেও একজন বাংলাদেশি জিতেছেন বিগটিকেটে। তবে তার পুরস্কারমূল্য ছিলো তুলনায় কম। রায়ফুলদের এই অর্থ লাভ মানুষের অদম্য ইচ্ছা শক্তির প্রতিফলন বলছেন প্রবাসীরা।


একাত্তর/আরবিএস  

বছরের পর বছর লটারির টিকিট কিনছেন, কিন্তু কখনই ভাগ্যে শিকে ছিঁড়েনি। আশা যখন প্রায় ছেড়ে দিতে যাচ্ছিলেন ঠিক সে সময়েই দারুণ এক চমক পেলেন বাংলাদেশের মোহাম্মদ হায়দার আলী। বিশাল এক লটারিতে তিনি জিতেছেন...
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর