ভারতে জামিন পেয়ে পালিয়েছেন ই-অরেঞ্জের সোহেল রানা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০১:৪৯ পিএম

‘ঢাকার বনানী থানার সাবেক পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ভারতে সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি বর্তমানে আলীপুরের প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন বলে এক প্রতিবেদনের মাধ্যমে হাইকোর্টকে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।’

এমন খবর সামনে আসার পরে খোঁজ নিয়ে জানা গিয়েছে সোহেল রানার এই অবস্থান প্রায় ৪২ দিনের পুরনো। বর্তমানে জামিন পেয়ে ফেরার হয়ে গিয়েছেন বাংলাদেশের হাই প্রোফাইল এই বন্দী।

কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে গভীর রাতে তিনি সোহেল রানার বর্তমান অবস্থা সম্পর্কে  জানান।

পুলিশের বিবৃতি অনুযায়ী ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার সাজা ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এরপর থেকে কলকাতা প্রেসি জেলেই ছিলেন অভিযুক্ত সোহেল রানা। কিন্তু জেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২০২২ সালের ডিসেম্বর মাসে জামিনের আবেদন করেন তিনি। মেখলিগঞ্জ থানায় প্রতি সপ্তাহে সশরীরে হাজিরা দিতে হবে এবং মেখলিগঞ্জ থানা এলাকার বাইরে যাওয়া যাবেনা এমন শর্তে ২০২২ সালের ৮ ডিসেম্বর তার জামিন মঞ্জুর করে আদালত।

কিন্তু এরপর থানায় সশরীরে হাজিরা দেওয়ার পরিবর্তে একবার মাত্র ইমেইল করেন তিনি। জানান, শারীরিক অবস্থার অবনতির জন্য উন্নত চিকিৎসা নিচ্ছেন তিনি।

এ বিষয়ে কোচবিহার জেলা সদর হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজও থানায় ইমেইল করেন তিনি।

কিন্তু তার অবস্থান সম্পর্কে জানাননি কোন তথ্য। এরপরেই চলতি জানুয়ারি মাসে সোহেল রানার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত নন বলে হাইকোর্টের প্রতিবেদন দাখিল করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন: রাজধানীর ফ্ল্যাট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, ই-অরেঞ্জ কাণ্ডের পর ভারতে অবৈধ অনুপ্রবেশের পর শিলিগুড়ি হয়ে নেপালে কথিত বোনের কাছে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সোহেল রানা। ভুটান-নেপাল-বাংলাদেশ সীমানা ঘেরা শিলিগুড়ি করিডোর থেকে কোচবিহারের মেখলিগঞ্জ মাত্র কয়েক কিলোমিটার দূরে।

পুলিশের অনুমান উন্মুক্ত ভারত নেপাল সীমান্তের সুযোগ নিয়ে ফের নেপালে পালানোর চেষ্টা চালাতে পারেন সোহেল রানা।


একাত্তর/আরএ

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। ওই সংঘাতে বেশ কয়েকজন আহত...
ভারতের দার্জিলিংয়ে যাওয়ার পথে এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। কার্শিয়াংয়ের রোহিনীর কাছে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতের আসামে আইআইটি গৌহাটিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা আলচেরিংগা -২০২৪ এর চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে বাংলাদেশ টিম রেনেসাস।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর