‘তীর্থযাত্রী’ নাটকে জীবনের অর্থ খুঁজেছেন তৌকির আহমেদ

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১১:১২ এএম

যুদ্ধের দামামা শেষ। বিজয়ও এসেছে। এরপরও শান্তি ফেরেনি মনে। চারপাশে কেবল ধ্বংসযজ্ঞ, স্বজন হারানোর বেদনা। আশ্রয় হারানো সৈনিকদের চোখে মুখে ক্লান্তির ছাপ। তীর্থযাত্রী তিন তার্কিকের বয়ানে জীবনের অর্থ খোঁজার প্রয়াস, উঠে আসে ন্যায়-নীতি আর কঠোর কঠিন বাস্তবতা। অনেকটা দার্শনিক চিন্তা থেকে, স্থান কাল সময়ের ঊর্ধ্বে উঠে নাটকটির কাহিনী এগিয়েছে। যেখানে যুদ্ধের ভয়াবহতা আছে, আছে ধ্বংসের মাঝে দাঁড়িয়েও বেঁচে থাকার এক ধরণের আকুতি। আর এভাবেই এগিয়েছে ‘তীর্থযাত্রী’ নাটকের গল্প। জীবন থেমে থাকে না। এগিয়ে নিতে হয় বলে। তারও সফল চিত্রায়ন এই নাটক।

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়ে গেলো নিউইয়র্কের কুইন্স থিয়েটারে। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় লেখক হুমায়ূন কবিরের রচনায় ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ বইটি অবলম্বনে এই নাটকের মঞ্চায়নে ছিল জমকালো আয়োজন। মঞ্চজুড়ে ছিল অসাধারণ আলোছায়ার খেলা। পিনপতন নীরবতায় হলভর্তি মানুষ দেখলেন অসাধারণ একটি প্রযোজনা। আর নাটকটি পরিবেশন করে ‘নক্ষত্র’ এবং ‘বাংলা সংস্কৃতি কেন্দ্র’। 

নাটকটিতে যারা অভিনয় করেছেন তারা নিউইয়র্কের বিভিন্ন নাট্য দলে কিংবা স্বাধীনভাবে কাজ করেন। মঞ্চে যারা দেখিয়েছেন দাপুটে কাজ, যা দর্শকদের অভিভূত করেছে। সেইসঙ্গে নাটকটির আয়োজনের ধরণেও ছিল ভিন্ন মাত্রা। যার সঙ্গীতায়োজনে ছিলেন পিন্টু ঘোষ ও বিপাশা হায়াত। সংলাপ নির্ভর নাটকের আবহসঙ্গীতের অপূর্ব ব্যবহারও নজর কেড়েছে সবার। উদ্যোক্তারা জানিয়েছেন, নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে নাটকটির আরও মঞ্চায়নের পরিকল্পনা তাদের রয়েছে।

নাটক শেষে তৌকির আহমেদ বলেন, ‘নিউইয়র্কে এটি আমার দ্বিতীয় প্রযোজনা। এর আগে ২০০২ সালে আমি ‘ইচ্ছামৃত্যু’ নামে একটি প্রযোজনা করি। যেটা বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার সঙ্গে ছিল। নাটকটি বেশ জনপ্রিয়তা পায়, যার অনেকগুলো সফল মঞ্চায়ন হয়েছিল।’

image


তৌকির আহমেদ আরও বলেন, ‘এবার করছি নক্ষত্র এবং বাংলা সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ‘তীর্থযাত্রী’। এটি একটি খুব চ্যালেঞ্জিং কাজ। কারণ এই বইটি হুমায়ুন কবিরের লেখা, খুবই বিখ্যাত। সেটিকে নাট্যরূপ নিয়ে মঞ্চে আনাটা সহজসাধ্য ছিল না। আমরা চেষ্টা করেছি। এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ। দর্শক এটি বেশ আগ্রহ ভরে গ্রহণ করেছেন।’

লেখক হুমায়ুন কবির বলেন, ‘আমি খুবই আনন্দিত এমন একটি নাটকের সফল মঞ্চায়ন দেখে। স্বাভাবিকভাবে লেখক হিসেবে নাটকটিকে ঘিরে দর্শক যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি ভীষণ খুশি। আসলে এটি অ্যাবসট্র্যাক্ট বা বিমূর্ত একটি বই। এটি মঞ্চে আনাটা ছিল অত্যন্ত কঠিন একটি কাজ। খ্যাতিমান অভিনেতা ও নির্দেশক তৌকির আহমেদ অসাধারণভাবে কাজটি করেছেন। এই নাটকটিতে কয়েকটি ম্যাজিক্যাল মোমেন্ট ছিল। সবমিলিয়ে আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকারভাবেই কাজটি করা হয়েছে।’ 

এদিকে মুক্তিযুদ্ধের চেতনায় নিউইয়র্কে গড়ে ওঠা সংগঠন বাংলা সংস্কৃতি কেন্দ্র। প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা বাশিরুল হক বলেন, ‘আমাদের কাজ হচ্ছে প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির আলো ছড়িয়ে দেয়া। তারই অংশ হিসেবে আমাদের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ নাটকটি।’

নাটকটিতে অভিনয় করেছেন জাকির আহমেদ রনি, কামাল হোসেন, আহমেদ নাসিম, শুক্লা রায়, মিল্টন আহমেদ, লায়লা ফারজানা, হীরা চৌধুরী, মমিনুল বসুনিয়া, প্রতিমা সুমি, মিলাদুন নাহার এ্যানী, এ শরীফ হোসেন, হৃদয় অনির্বাণ খন্দকার ও মার্জিয়া স্মৃতি। প্রযোজনা অধিকর্তা হিসেবে ছিলেন বাশিরুল হক এবং আবু হুসাইন বকুল। 

যন্ত্রসঙ্গীতে সহায়তা দিয়েছেন সাত্তার মাহমুদ, চামেলি গোমেজ, আল আমিন বাবু এবং শহীদ হাসান। কণ্ঠ দিয়েছেন তাহরিনা পারভীন প্রীতি। চমৎকার আলোকসজ্জা করেছেন শামীম মামুন লিটন এবং জিয়াউল হক। সেট নির্মাণের কাজ করেছেন আইনুল ইসলাম অপু এবং হৃদয় অনির্বাণ খন্দকার। এ ছাড়া ব্যবস্থাপনায় ছিলেন  রহমতউল্লাহ তুহিন।


একাত্তর/এসজে

সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর