প্রবাসীদের সেবায় দুবাইয়ে 'দুয়ারে কনস্যুলেট'

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১১:৩৩ এএম

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ প্রবাসীর বসবাস। এই বিশালসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট জটিলতা কমাতে 'দুয়ারে কনস্যুলেট' সেবা পৌঁছে দিচ্ছে দুবাইয়ের বাংলাদেশ দূতাবাস। 

বর্তমানে দুবাই ও উত্তর আমিরাতের ১০ লাখ প্রবাসী এ সেবা নিচ্ছেন। পাসপোর্ট, প্রবাসী কল্যাণ কার্ড এবং জন্ম নিবন্ধনের আবেদনসহ এসব সেবা সরা বছর চালু রাখবে দুবাই কনস্যুলেট।  

'দুয়ারে কনস্যুলেট সেবা' নামের এই কার্যক্রমের মাধ্যেম নানামুখী সেবা দিচ্ছে উত্তর আমিরাতের কনস্যুলেট। প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আয়োজন করা হয়েছে মোটিভেশনাল ক্যাম্পেইন। এছাড়া, প্রবাসীদের দোড়গোড়ায় গিয়ে পাসপোর্ট সংক্রান্ত সেবা, প্রবাসী কল্যান কার্ড, জন্ম নিবন্ধনের আবেদনসহ নানা সেবা দিচ্ছে দুবাই কনস্যুলেট। 

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, আজমান প্রদেশের মাধ্যমে শুরু হয়েছে এই কর্মসূচি। এরইমধ্যে পাসপোর্ট, প্রবাসী কল্যাণ কার্ড তৈরির সুবিধা গ্রহণ করেছেন কয়েকশ' প্রবাসী। এর সার্বিক সহায়তায় রয়েছে বাংলাদেশ সমিতি আজমান।

বাংলাদেশ সমিতি আজমান সভাপতি আব্দুল আলীম বলেন, সাধারণ প্রবাসীদের কল্যাণে সব প্রদেশে এমন কর্মসূচি অব্যাহত রাখাতে দূতাবাসের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কমিউনিটি নেতারা।

আরও পড়ুন: মেট্রোরেল চলবে দুপুর ২টা পর্যন্ত

বাংলাদেশ সমিতি আজমান সাধারণ সম্পাদক সিকদার সাফায়াত উল্লাহ বলেন, হাতের কাছে দূতাবাসের সব সেবা পেয়ে খুশি প্রবাসীরা। কারণ এরমাধ্যমে বেঁচেছে সময়, কমেছে ভোগান্তিও। 

দুবাই ও উত্তর আমিরাতের ছয়টি প্রদেশের প্রায় ১০ লাখ বাংলাদেশির মাঝে এই সেবা কর্মসূচি রমজান মাস জুড়ে চলবে। তবে প্রতিমাসে এ সেবা চালু রাখার দাবি সাধারণ প্রবাসীদের।


একাত্তর/আরবিএস  

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় হারুন ও রাসেল নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।   
উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যারা বর্তমানে দেশের বাইরে আটকা...
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রবাসীদের জন্য বড়ো ঘোষণা দিয়েছে সরকার। যেসব প্রবাসী বাংলাদেশি যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরতে চান, তাদের সম্পূর্ণ সরকারি খরচে...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর