দক্ষিণ আফ্রিকায় বাসা থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১১:৩৩ এএম

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের পিটামেরিজবার্গ থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার নিজ বাসা থেকে একেএম রশিদুল ইসলাম টিটু (৫০) নামের ওই বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি সাইমুন হক কাজল জানান, টিটুর বাসার চারদিকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন বাংলাদেশি তাকে ডাকাডাকি করেন।

‘কিন্তু বাসা থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। তখন পুলিশের সহযোগিতায় টিটুর রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় টিটুর অর্ধগলিত মরদেহ।’

নিহত রশিদুল ইসলাম টিটু মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা।

ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হতে পারে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশি অভিযানে দুই হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩২

পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


একাত্তর/আরএ

দক্ষিণ আফ্রিকায় ভিন্ন দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
কাতারে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি।
ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা গাড়ির শীতাতপনিয়ন্ত্রণ...
যুদ্ধপরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিলো। এরই অংশ হিসেবে ২৮ বাংলাদেশির প্রথম দলটি বৃহস্পতিবার (২৬ জুন) সড়কপথে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর