ইতালিতে নিজ ফ্ল্যাটে তিন বাংলাদেশিকে হত্যা

আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:৩৯ পিএম

ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে ঢুকে নোয়াখালীর একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের আরেক সদস্য।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত আটটার দিকে রোমের ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান আরোয়া ইসলাম আরিশা।

এই হামলায় কামাল উদ্দিনের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে একদল দুর্বৃত্ত কামাল উদ্দিন বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। তারা ভেতরে থাকা কামাল, তার স্ত্রী ও শিশু কন্যাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ঘটনার সময় কামাল উদ্দিনের ছেলে অয়ন বাইরে ছিলেন। তিনি ঘরে ঢোকার মুহূর্তে বিষয়টি টের পান। এ সময় পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা অয়নকেও কুপিয়ে জখম করে।

পরে অয়নের চিৎকার শুনে অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দা ও প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামাল উদ্দিন, তার স্ত্রী ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত অয়নকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কামাল উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। এদিকে সুদূর ইতালিতে একই পরিবারের তিন সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ডের খবর পৌঁছানোর পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

রোম পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িতদের আটকে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

এআরএস
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি সন্ত্রাসী হামলায় নোয়াখালীর দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত একজনের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীরা গুলি করে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে বলে দাবি করেছে পরিবার।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি সোফা কারখানায় আগুনে তিন বাংলাদেশির প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে।স্থানীয় সয়...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর