দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:২১ এএম

দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি সন্ত্রাসী হামলায় নোয়াখালীর দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত একজনের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন—নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্যার ছেলে মো. ইয়াছিন (৪০) এবং বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের আমজাদ পণ্ডিতের বাড়ির বেলায়েত হোসেন সুমন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে প্রবাসী মামুন আহম্মেদ জানান, স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) বিকেল তিনটার দিকে জোহানেসবার্গ শহরের অদূরে মেফেয়ার এলাকার একটি সুপার মার্কেটে একদল সন্ত্রাসী প্রবেশ করে। তারা সেখানে মুদি ব্যবসায়ী বেলায়েত হোসেন সুমনকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে, গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় দেশটির পোর্ট এলিজাবেথ শহরে অপর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত মো. ইয়াছিনের সেজো ভাই মো. নাসির জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার নিজস্ব বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মাত্র এক বছর আগে তিনি তার পরিবারকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পোর্ট এলিজাবেথ শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সপরিবারে বাসায় ফিরছিলেন ইয়াছিন। বাড়ির মূল ফটকের সামনে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। এ সময় বাবার সঙ্গে থাকা তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

প্রবাসী দুই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুর খবরে নোয়াখালীতে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।

একাত্তর/এসি
দক্ষিণ আফ্রিকায় ভিন্ন দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে ঢুকে নোয়াখালীর একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের আরেক সদস্য।
দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীরা গুলি করে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে বলে দাবি করেছে পরিবার।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি সোফা কারখানায় আগুনে তিন বাংলাদেশির প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে।স্থানীয় সয়...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর