নিউইয়র্ক বাংলা বইমেলায় অংশ নেবে ২৫ প্রকাশনী

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৬:০৯ পিএম

নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে এ আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। 

বইমেলার ৩২তম আসরটি নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আগামী ১৪ জুলাই শুরু হয়ে চলবে ১৭ জুলাই পর্যন্ত। এতে অংশ নিতে ইতিমধ্যেই কলকাতা ও বাংলাদেশের প্রথম সারির ২৫টি প্রকাশনী সংস্থা তালিকাবদ্ধ হয়েছে। 

চারদিনব্যাপী বইমেলা সফলভাবে বাস্তবায়ন করার জন্য আহবায়ক কমিটিকে গণমাধ্যমের সামনে পরিচয় করে দেয়া হয় ৪ জুন রেববার দুপুর বেলা। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বায়ক কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও  সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহার সঞ্চালনায় পরিচিতিমূলক এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবারের বইমেলার আহ্বায়ক সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা ও লেখক ড. আবদূন নূর। 

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহিত্যিকরা এখানে এসে মিলবেন। বছরের পর বছর পরিক্রমায় বইমেলাটি আজ সবার। আমি বলব, এটি আমাদের বইমেলা। আমাদের মানে সারা বিশ্বের সাহিত্যপ্রেমী সব বাঙালির। 

বইমেলা বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, কথা সাহিত্যিক শাহাদুজ্জামান। কবি সুবোধ সরকার, কথা সাহিত্যিক আনিসুল হক এবং ত্রিদিব চট্টোপাধ্যায়। 

এবারের বইমেলার অনুষ্ঠান প্রধান লেখক ও সাংবাদিক  হাসান ফেরদৌস ৪ দিনের অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, এবার বইমেলা শোভাযাত্রায় বাংলা সাহিত্যের চন্ডীদাস থেকে শুরু করে বর্তমান সময়ের বিশ জন সাহিত্যিকের প্রতিকৃতি ও তাদের অনুরূপ সাজে সেজে আসবেন অনেকে। থাকবে চলচ্চিত্র ও নতুন বিষয় ও আঙ্গিকে সেমিনার ও সিম্পোজিয়াম। তরুণ প্রজন্মের জন্য পুরো একটি দিন। 

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা জানান, এবারও বইমেলায় মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য তিন হাজার মার্কিন ডলার। গত বছর এই পুরস্কারটি পেয়েছেন গবেষক ও লেখক অধ্যাপক গোলাম মুরশিদ। 

মেলায় অভিবাসী নতুন লেখকদের প্রকাশিত গ্রন্থ থেকে ‘শহীদ কাদরী গ্রন্থ পুরস্কার ২০২৩’ দেয়া হবে। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থা থেকে শ্রেষ্ঠ প্রকাশনা সংস্থাকে চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা সংস্থা পুরস্কার দেয়া হবে।

মুক্তধারা ফাউন্ডেশনের বিদায়ী চেয়ারপার্সন সাহিত্যিক ফেরদৌস সাজেদীন, ভাইস চেয়ারপারসন সউদ চৌধুরী, কবি ও লেখক রানু ফেরদৌস, ড. ওবায়দুল্লাহ মামুন, সেমন্তী ওয়াহেদ এ সাবিনা হাই উর্বি বইমেলার বিভিন্ন দিক সবার সামনে উপস্থাপন করেন।

image


একাত্তর/এআর

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর মৃত্যুর এক মাস পর প্রথমবারের মত দুঃখ প্রকাশ করলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর