ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসককে নারী ক্ষমতায়ন পুরস্কার প্রদান

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১১:২৮ পিএম

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসককে নারী ক্ষমতায়ন পুরস্কার দিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন

স্থানীয় সময় বুধবার লন্ডনে আয়োজিত ‘সংগ্রামে ও মুক্তিতে বঙ্গমাতা প্রেরণা’ শীর্ষক বিশেষ স্মারক অনুষ্ঠানে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রখ্যাত ব্রিটিশ-বাংলাদেশি চিকিৎসক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. হালিমা বেগম আলমকে এ পুরস্কার তুলে দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ হাইকমিশন, লন্ডন বেগম ফজিলাতুন নেছা মুজিব নারী ক্ষমতায়ন পুরস্কার ২০২৩’ দেয়া হয়।

হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে স্মারক অনুষ্ঠানে বাংলাদেশের মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে অংশ নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল, যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার।


একাত্তর/আরএ

পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত আলতাব আলী পার্কের শহীদ মিনারটি বিদেশের মাটিতে বাঙালি ঐতিহ্য ও শোকের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও বায়ান্নর অমর ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় ‘বাংলা ভাষা শহিদ...
বহির্বিশ্বে বসবাস করা বাংলা ভাষার কবিকে পুরস্কৃত করে নজির স্থাপন করেছে বাংলা একাডেমি। এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ার পর এমনই অভিমত ব্যক্ত করেছেন কবি, দ্বিভাষিক, লেখক সংগঠক ও গল্পকথক...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর