প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল জাতির পিতার গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এবং বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য ব্যর্থ করে দেয়া এবং দেশকে স্বাধীনতার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেয়া। খবর বিজ্ঞপ্তির।
স্থানীয় সময় বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন আয়োজিত স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ ও গবেষক ড. গওহর রিজভী বলেন, বঙ্গবন্ধুর মূল্যবোধের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের এই সোনার বাংলা অর্জনের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার জন্য তিনি ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতি আহবান জানান।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম মঙ্গলবার পূর্ব লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকি, গ্রেপ্তার আরও এক
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
একাত্তর/আরএ
