কালিবাউসের নামে লন্ডনে যাচ্ছে ইলিশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

রপ্তানি নিষেধাজ্ঞা থাকলেও লন্ডনে পাওয়া যাচ্ছে পদ্মা ও চাঁদপুরের ইলিশ। নিষেধাজ্ঞার পরও কীভাবে লন্ডনে যাচ্ছে বাংলাদেশের ইলিশ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। একাত্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে লন্ডনে ইলিশ রপ্তানি হচ্ছে কালিবাউস নামে।

২০১২ সাল থেকে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা রয়েছে। দেশের বাজারে ইলিশের জোগান ঠিক রাখা এবং দাম নাগালের মধ্যে রাখতেই গত এক দশক ধরে সরকারের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। তবুও লন্ডনের বিভিন্ন সুপারশপে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইলিশ। 

এ প্রসঙ্গে মৎস্য অধিদপ্তর মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক বলেন, বাংলাদেশ থেকে যেই মাছগুলো রপ্তানি হয় তার তালিকায় ইলিশ নেই এবং সামনে আমাদের ইলিশ রপ্তানির কোনো পরিকল্পনাও নেই। যদি কোনোভাবে রপ্তানি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে অবৈধভাবে।

কালিবাউসের নামে লন্ডনে যাচ্ছে ইলিশ, ছবি: একাত্তর

লন্ডনের খুচরা ব্যবসায়িরা দুষছেন পাইকারদের আর পাইকাররা দুষছেন সাপ্লায়ারদের। একাত্তরের অনুসন্ধানে জানা গেছে মিয়ানমারের আয়ারওয়ার্দি নদীর ইলিশ প্যাকেটজাত হয়ে লন্ডনে গিয়ে হয়ে যাচ্ছে পদ্মার ইলিশ, অন্যদিকে বাংলাদেশের শুল্ক বিভাগের নজর এড়িয়ে চাঁদপুরের ইলিশ লন্ডনে রপ্তানি হচ্ছে কালিবাউশ নামে।

মৎস্য অধিদপ্তর মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক বলেন, কালিবাউশের নামে ইলিশ রপ্তানির বিষয়টি আমার জানা ছিলো না। আমি বিষয়টি কাস্টমস বিভাগকে অবহিত করবো

ব্যবসায়ি ও প্রবাসীরা সরকারী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বৈধ পথে ইলিশ রপ্তানির দাবি জানিয়েছেন।

এআর
পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত আলতাব আলী পার্কের শহীদ মিনারটি বিদেশের মাটিতে বাঙালি ঐতিহ্য ও শোকের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও বায়ান্নর অমর ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় ‘বাংলা ভাষা শহিদ...
বহির্বিশ্বে বসবাস করা বাংলা ভাষার কবিকে পুরস্কৃত করে নজির স্থাপন করেছে বাংলা একাডেমি। এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ার পর এমনই অভিমত ব্যক্ত করেছেন কবি, দ্বিভাষিক, লেখক সংগঠক ও গল্পকথক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর