প্রবাসীদের কথা বলার প্ল্যাটফর্মের জন্য প্রতিমন্ত্রীর তাগাদা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম

দেড়কোটি প্রবাসীর কথা বলার নিজস্ব কোন প্ল্যাটফর্ম নেই। অন্তত ১২ লাখ সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সুখ-দুঃখ সরকারের কাছে তুলে ধরতে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম দরকার বলে জানালেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আমিরাতে বৃহত্তর সিলেটবাসীর সাথে মতবিনিময়কালে এ প্রস্তাব জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বাংলাদেশের আয়ের প্রধান দুইটি উৎস রেমিটেন্স ও গার্মেন্টস। গার্মেন্টসের বিজিএমই’র মতো নিজস্ব সংগঠন থাকলেও প্রবাসীদের নিজস্ব কোন সংগঠন নেই। সরকারের কাছে প্রবাসীদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরতে এমন স্বকীয় একটি প্লাটফর্মের জন্য তাগাদা দিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

আমিরাত প্রবাসীদের উদ্দেশ্যে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সবার সমন্বয়ে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেন, সবাই মিলে শক্তিশালী হোন, তাহলেই সবাই আপনাদের কথা শুনবেন।

মতবিনিময় সভায় উপস্থিত আমিরাত প্রবাসীদের একাংশ। ছবি: আমিনুল হক।

দুবাই ও উত্তর আমিরাতে প্রায় ১০ লাখ বাংলাদেশি থাকলেও তাদের জন্য নেই কোন বাংলাদেশি স্কুল। এজন্য প্রজন্ম পিছিয়ে আছে বলে সরকারি না হলেও ব্যক্তি উদ্যোগে স্কুল নির্মাণের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।

আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান বলেন, বিশেষ করে যারা দুবাই, শারজাহ ও আজমানে অনেক বাংলাদেশি বসবাস করেন। এ অঞ্চলে একটা নয় তিনটি বাংলাদেশি স্কুল হলেও চলবে। পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ গঠনে এসব অঞ্চলে দ্রুত বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি।

আমিরাতে বেশি বাস করেন বৃহত্তর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের জনগোষ্ঠী। সিলেট বিমানবন্দরে আমিরাত থেকে সরাসরি ফ্লাইট চালুর দাবিও জানিয়েছেন প্রবাসীরা।

তবে এসব দাবি-দাওয়া তুলে ধরতে প্রয়োজন একটি শক্তিশালী সংগঠন। দূতাবাসের মাধ্যমে হলেও এ সংগঠন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন আমিরাতের সাধারণ প্রবাসীরা।

 

একাত্তর/জো
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ আইনি ও নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, আইনি জটিলতা এড়ানো এবং বিদেশে...
দক্ষিণ আফ্রিকায় ভিন্ন দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের প্রতিফলন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর