লন্ডনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের একটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার আয়োজিত ওই দোয়া অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক আহমেদসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা নেতৃবৃন্দ।

এসময় বিএনপির নেতৃবৃন্দ বলেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন বেগম খালেদা জিয়া।

বেগম জিয়া সবসময়ই দেশ ও জনগণের খোঁজখবর নিচ্ছেন।

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে।

লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’ এ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রক্তনালীতে সফল অস্ত্রোপচার হয়েছিলো।

গত সোমবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল লল্ডনের দ্য লন্ডন ক্লিনিকের সামনে ব্রিফিংকালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা এখন ম্যাডামের চিকিৎসায় অতি দ্রুত যে সব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন। পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যেমনটি দেশবাসী উদ্বিগ্ন ঠিক তেমনি এখানকার চিকিৎসকরা খুব ভালোভাবে তার টেক কেয়ার করছেন বলেও জানান জাহিদ হোসেন।

একাত্তর/আরএ
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির নেতারা। 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 
বাংলাদেশ থেকে পালানো, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, মালিকানাধীন, ৯০ মিলিয়ন, ৯ কোটি পাউন্ডের সম্পত্তি, সম্পত্তি জব্দ, যুক্তরাজ্য, গুরুতর অপরাধ, এনসিএ,
বাংলাদেশে কোটা আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতাবিরোধী বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে, তার প্রকৃত চিত্র আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর