জামায়াতের সহিংসতা তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১১:৩১ পিএম

বাংলাদেশে কোটা আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতাবিরোধী বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে, তার প্রকৃত চিত্র আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম যুক্তরাজ্য। 

সংগঠনের সভাপতি সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের প্রতিনিধির কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।  

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের সাথে সরকারের মত পার্থক্য না থাকলেও স্বাধীনতা বিরোধীরা শিক্ষার্থীদের মিছিলে প্রবেশে করে জেল ভেঙ্গে জঙ্গিসহ কয়েক হাজার অপরাধীকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন, মেট্রোরেলসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করে। যা একটি উন্নয়নশীল দেশের পক্ষে সহজে কাটিয়ে উঠা সম্ভব নয়। 

আরও উল্লেখ করা হয়, সরকার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে বদ্ধপরিকর হলেও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারী স্বাধীনতা বিরোধীরা কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং উন্নয়নে বিশ্বাসী নয়। এরা চাইছে মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করতে। এই গোষ্ঠী ব্রিটেনসহ বিশ্বব্যাপী অপপ্রচার চালিয়ে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে । 

আরবিএস
বাংলাদেশ থেকে পালানো, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, মালিকানাধীন, ৯০ মিলিয়ন, ৯ কোটি পাউন্ডের সম্পত্তি, সম্পত্তি জব্দ, যুক্তরাজ্য, গুরুতর অপরাধ, এনসিএ,
যুক্তরাজ্যে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের একটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধের জন্য যথাযথ সহযোগিতার আবেদন জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। 
কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত-বিএনপির দেশ জুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর