শনিবার ভার্জিনিয়া মাতাবেন নগর বাউল জেমসসহ দুই শিল্পী

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০১:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশি শিল্পীদের নিয়ে বিশাল পরিসরের এক কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিক্রি হয়ে গেছে সব টিকেট। 

স্থানীয় সময় শনিবার কনসার্টে দর্শকদের গান শোনাবেন নগর বাউল জেমস, প্রীতম ও প্রতীক হাসান। স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ইউএসএ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, একাত্তর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রিডম হাই স্কুল প্রাঙ্গণে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।  

কনসার্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা ও কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ।

এই কনসার্টকে ঘিরে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভার্জিনিয়াতে এসে পৌঁছেছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে।

একাত্তর/এসি
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর