মধ্যপ্রাচ্যে যুদ্ধকবলিত দেশগুলোর প্রবাসীদের জন্য সুখবর দিলো সরকার

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম

ধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রবাসীদের জন্য বড়ো ঘোষণা দিয়েছে সরকার। যেসব প্রবাসী বাংলাদেশি যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরতে চান, তাদের সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা হবে। পাশাপাশি যারা চাকরি হারিয়ে ফিরছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের পুনরায় কর্মস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (২০ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণকালে সরকারের পক্ষ থেকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়।

নিহত মোশাররফের কফিন গ্রহণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, যুদ্ধের কারণে যেসব দেশ থেকে বাংলাদেশিরা ফিরে আসতে চান, সুযোগ থাকলে তাদের সরকারি খরচে দেশে আনা হবে। তিনি আরও জানান, চলমান সংঘাতের কারণে এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। যারা বর্তমানে প্রবাসে অবস্থান করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

একই সময় উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী চাকরি হারানোদের বিষয়ে আশার বাণী শুনিয়ে বলেন, যারা যুদ্ধের কারণে কাজ হারিয়ে দেশে ফিরছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে তারা যদি আবার ফিরতে চান, তবে সরকার সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিন সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মোশাররফ হোসেনের (৩০) মরদেহ দেশে পৌঁছায়। গত আট মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় তিনি নিহত হন। দীর্ঘ আট বছর প্রবাসে থাকার পর কফিনে তার ফেরা নিয়ে বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বেলা ১১টার দিকে বিমানবন্দরের আট নম্বর ফটকে এসে মোশাররফের স্বজনদের সান্ত্বনা দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে। আট বছর আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। গত আট মার্চ সেখানে মিসাইল হামলায় তিনি প্রাণ হারান। মোশাররফের পরিবারে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। 

একাত্তর/এসি
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর