লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি, দালালদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার (১ এপ্রিল) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের মধ্যে ১১৩ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার এবং ৬২ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। তাদের মধ্যে ১৪ জন অভিবাসী গুরুতর অসুস্থ।

লিবিয়ার মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে এই প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

দেশে ফেরার আগে বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক অভিবাসী দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় তাদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। কেউ কেউ জানান, মুক্তিপণের জন্য তাদের শারীরিক নির্যাতন করা হয়েছে। অনিয়মিতভাবে বিদেশে আসতে গিয়ে অনেকেই জমিজমা বিক্রি করে প্রায় অর্ধকোটি টাকা খুইয়েছেন। দীর্ঘদিন খাদ্য, পানি ও চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবন কাটিয়েছেন তারা।

রাষ্ট্রদূত মো. হাবীব উল্লাহ তাদের সান্ত্বনা দিয়ে বলেন, অন্তত জীবিত অবস্থায় দেশে ফিরতে পারা তাদের জন্য বড় সৌভাগ্য। তিনি ফিরে আসা অভিবাসীদের নিজ নিজ এলাকায় গিয়ে দালালের মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রার ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরার অনুরোধ জানান। একই সঙ্গে প্রতারক চক্রের বিরুদ্ধে দেশে ফিরে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈধ পথে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত আরও বলেন, অনিয়মিত অভিবাসন ব্যক্তি ও পরিবারের পাশাপাশি দেশেরও ক্ষতি করে। তিনি ফেরত আসা ব্যক্তিদের সরকারি ও বেসরকারি পুনর্বাসন সুযোগ কাজে লাগিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করতে উৎসাহিত করেন।

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দেশটির সরকার ও আইওএম-এর সঙ্গে সমন্বয় করে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়। বৈঠকে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
মেক্সিকো সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে এক পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন।
কাতার প্রবাসী বাংলাদেশিদের কাছে পাসপোর্ট সেবা পোঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস কাতার। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার কাতারের বিভিন্ন এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করে সেবা দেয়া...
অবৈধভাবে লিবিয়ায় গিয়ে আটকে পড়া ১৫১ বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর