গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:৩৪ এএম

সাগরে ছয় দিন ভেসে থাকার পর গ্রিস উপকূলে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে ইউরোপ যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই যাত্রা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা গতকাল শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের উপকূল থেকে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী ও এক শিশুসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে। পরে কোস্টগার্ড এএফপিকে নিশ্চিত করে যে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানি এবং ১ জন চাদের নাগরিক রয়েছেন।

বেঁচে ফেরা ব্যক্তিরা জানান, গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তোবরুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রার একপর্যায়ে তাঁরা দিক হারিয়ে ফেলেন এবং টানা ছয় দিন খাবার ও পানি ছাড়াই সাগরে ভেসে থাকেন। কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়েছে, নৌকায় থাকা এক মানব পাচারকারীর নির্দেশে মৃত ব্যক্তিদের মরদেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জনকে ক্রিট দ্বীপের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি দক্ষিণ ক্রিট উপকূলের ইয়েরাপেত্রা শহর থেকে প্রায় ৯১ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এই ঘটনায় গ্রিস কর্তৃপক্ষ ১৯ ও ২২ বছর বয়সী দুজন দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেপ্তার করেছে। তাঁদের পাচারকারী বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাঁদের বিরুদ্ধে ‘অবৈধ প্রবেশ’ এবং ‘অবহেলাজনিত হত্যাকাণ্ডের’ অভিযোগে তদন্ত চলছে।

একাত্তর/আরএ
আফগানিস্তান, সিরিয়া ও ইউক্রেনের মতন যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর আশ্রয়প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে ইউরোপে বাড়ছে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা।অবৈধপথে তাদের ইউরোপে আসার হার গত ছয় বছরের রেকর্ডকে ছাপিয়ে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর