মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম

মেক্সিকো সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে এক পরিচিতি অনুষ্ঠানে যোগদান করেন। সফরের মাধ্যমে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী দূতাবাসে প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং দূতাবাসের চলমান কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এ উপলক্ষে দূতাবাসে “বাংলাদেশ–মেক্সিকো দ্বিপাক্ষিক সম্পর্ক: পারস্পরিক উন্নয়নের অংশীদারিত্ব” শীর্ষক একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন হেড অব চ‍্যান্সেরি আব্দুল্লাহ আল ফরহাদ। 

প্রেজেন্টেশনে গত পাঁচ দশকে দুই দেশের সহযোগিতার অগ্রগতি, বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর, এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, এয়ার সার্ভিস চুক্তি ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সম্ভাবনাময় অংশীদারিত্ব তুলে ধরা হয়। ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশ থেকে মেক্সিকোতে রপ্তানি ৭১৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়—যা গত ৬ মাস ৯০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। লাতিন আমেরিকায় মেক্সিকোকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করে।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, “দূরত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশ ও মেক্সিকো একই মূল্যবোধে বিশ্বাসী—বন্ধুত্ব, সংহতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য—যা আমাদের দুই জাতিকে আরও কাছাকাছি নিয়ে আসে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সফর পারস্পরিক বোঝাপড়া বাড়াবে এবং আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও মজবুত করবে।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এনডিসি জাতীয় নিরাপত্তা, কৌশল ও উন্নয়নের ক্ষেত্রে সামরিক ও বেসামরিক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মূলমন্ত্র ‘জ্ঞানই নিরাপত্তা’ আমাদের ভবিষ্যৎ নেতাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে আরও প্রস্তুত করে তুলছে।”

প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন এবং এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশি সদস্যদের মধ্যে ছিলেন এয়ার কমডর মো. রফিউল হক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রইসুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নওরোজ নিচোশিয়ার, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শাহরিয়ার সাব্বির, ব্রিগেডিয়ার জেনারেল শহজাদ পরিবেজ মোহিউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহবুবুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ চৌধুরী, কমডর মোহাম্মদ ফজলার রহমান, কমডর মাসুদুল করিম সিদ্দিক, এয়ার কমডর রাহিম মাহমুদ, যুগ্ম সচিব শাহিদা সুলতানা, যুগ্ম সচিব এস এম নজরুল ইসলাম, যুগ্ম সচিব লুবনা সিদ্দিক এবং ডিডিজি শাহ আহমেদ ফজলে রাব্বি।

আন্তর্জাতিক সদস্যদের মধ্যে ছিলেন কমডর প্রমোদ জর্জ থমাস (ভারত), এয়ার কমডর রাজেশ বর্মা (ভারত), কর্নেল হাসান মনাহী এম আলনাতিফি (জর্ডান), ব্রিগেডিয়ার জেনারেল মেশাল এম ই এম এ আলসালেহ (কুয়েত), এবং কর্নেল জেরি কানটিয়োক মাইগারি (নাইজেরিয়া)।

দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিনিধিদলকে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিনিধিদলকে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।

আরবিএস
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার (১ এপ্রিল) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ...
মেক্সিকো পার্লামেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। মঙ্গলবার এ আয়োজনে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
মেক্সিকোতে আবাসিক গুয়েতামালার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর...
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর