দিল্লিতে বিমানের যাত্রীদের ব্যাপক ভোগান্তি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮ পিএম

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ওই ফ্লাইটের নয়াদিল্লির যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। বারবার সময় পরিবর্তন করা হলেও ওই যাত্রীদের এখনও ঢাকায় ফিরিয়ে আনা হয়নি।

ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান ১৩৯ জন যাত্রী গেলো কয়েক ঘণ্টা ধরে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।

সাত ঘণ্টার বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও অপেক্ষমান যাত্রীদের কোনো হোটেল দেয়নি বিমান কর্তৃপক্ষ।

সবশেষ জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বিমানের আরেকটি উড়োজাহাজ গিয়ে যাত্রীদের নিয়ে ঢাকায় রওনা হবে।

এর আগে শনিবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় ১৩৯ জন যাত্রী নিয়ে নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিলো উড়োজাহাজটির। যাত্রীরা নির্দিষ্ট সময়ের আগেই বিমানবন্দরে উপস্থিত হন। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে উড্ডয়ন বিলম্বিত করে বিমান।

এরপর দফায় দফায় উড্ডয়নের সময় পরিবর্তন করা হয়। প্রায় চারঘন্টা অপেক্ষার পর যাত্রীরা অভিযোগ জানালে বিমানের পক্ষ থেকে তাদের শুধু চিপস ও স্যান্ডউইচ খেতে দেয়া হয়। 

আরবিএস
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যুদ্ধের জন্য অস্ত্র না কিনে, এই টাকার একটি অংশ পরিবেশ উন্নয়নে ব্যয় করতে হবে।মঙ্গলবার বিকেলে মিসরের শারম-আল-শেখে যুক্তরাষ্ট্রের...
পদ্মা সেতু উদ্বোধন হওয়ার দুদিন পরেই চালু হলো কলকাতা ঢাকা রুটের বাস চলাচল। দিনের আলোয় পদ্মা সেতু পার হওয়ার স্বাদ নিতে মুখিয়ে আছে যাত্রীরা। সোমবার (২৭ জুন) সকালে ঢাকার উদ্দেশ্যে কলকাতা থেকে যাত্রী...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর