নওগাঁয় দুই মন্দিরে প্রতিমা ভাংচুর

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ০২:৩২ পিএম

নওগাঁর পোরশা উপজেলার ভবানীপুর গ্রামের দুটি মন্দিরে হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

সোমবার (১ নভেম্বর) রাতে রাজশাহীর পোরশা উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পৃথক দুটি মন্দিরে শ্রীশ্রী কালী, শিব, লক্ষ্মীসহ বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর করা হয়। 

পোরশা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুদেব সাহা জানান, সোমবার রাতে ভবানীপুর গ্রামে কোনো এক সময় পৃথক দুটি মন্দিরে ভাংচুর করে দুর্বৃত্তরা। মন্দির দুটিতে রাখা শ্রীশ্রী কালী, শিব, লক্ষ্মীসহ কয়েকটি প্রতিমা ভাংচুর করা হয়।

আজ সকাল ঘটনাটি নিশ্চিত হওয়ার পর স্থানীয় থানায় জানানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান সুদেব সাহা। 

image

আরও পড়ুন: ২০২০ সালে ৬২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে: ইউনেসকো

পোরশা থানার ওসি শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কোরআন অবমাননার অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাংচুর চালানো হয়। এরপর রংপুরসহ কয়েকটি জেলায় সাম্প্রদায়িক হামলার শিকার হয় হিন্দুদের উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ওই ঘটনার পর থেকে দেশের একাধিক স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। 


একাত্তর/আরবিএস  

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর