এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড পেলো হেলথ রিপোর্টার্স ফোরাম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১০:৫৯ পিএম

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনে ন্যাশনাল এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

শুক্রবার (২৮ জানুয়ারি) সংগঠনের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক হাসান সোহেলের হাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সম্মাননা তুলে দেন। 

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৬ জানুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুক্রবার রাতে শেষ হয়। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি বিদেশি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজন করে । 

অ্যামিনেন্সের নির্বাহী পরিচালক ও অর্গানিইজিং কমিটির সদস্য সচিব ডা. শামীম হায়দার তালুকদার বলেন, এই সম্মেলনে বাংলাদেশে হেলথ রিপোর্র্টার্স ফোরাম আমাদের যেভাবে সার্বক্ষণিক সহযোগিতা করেছে তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। তাদের সম্মাননা দিতে পারায় আমার গর্বিত। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন 

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, আইসিডিডিআরবি'র নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম এ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইফুল হাসান বাদল, বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইউনিসেফ বাংলাদেশ এর স্বাস্থ্য ব্যবস্থাপক ডা. জিয়াউল মতিন, আইসিডিডিআরবি'র সিনিয়র ডিরেক্টর শামস এল আরেফিন, আইসিডিডিআরবি'র অসংক্রামক রোগ বিভাগের প্রধান ও অর্গানিইজিং কমিটির সায়েন্টিফিক সেক্রেটারি ডা. আলিয়া নাহিদ, অ্যামিনেন্সের নির্বাহী পরিচালক ও অর্গানিইজিং কমিটির মেম্বর সেক্রেটারি ডা. শামীম হায়দার তালুকদার। সঞ্চালনায় ছিলেন ইএএসডির উপদেষ্টা ডা. আব্দুন নুর তুষার।

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী ঢাকা ডিক্লারেশন করেন। আগামী বছরের ১ থেকে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় অসংক্রামক রোগ প্রতিরোধ সম্মেলনের সময় নির্ধারণ করে ঢাকা ডিক্লারেশন করা হয়।


একাত্তর/এসজে

দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’।
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর