ডাকাতি করতে এসে গৃহবধূ ধর্ষণ, ৩ মাসের শিশুকে হত্যা

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৩:৪১ পিএম

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে ডাকাতি করতে এসে গৃহবধূকে ধর্ষণ ও তার ৩ মাসের শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৭ জুলাই) রাতে ভোলা থানায় একটি মামলা করা হয়েছে। 

পুলিশ ও নিহত শিশুর পরিবার জানিয়েছেন, ভোলার পাঙ্গাশিয়া গ্রামে মঙ্গলবার (৬ জুলাই) রাত আড়াইটায় এক বাড়ির দরজা খুলে ৪ জন ডাকাত প্রবেশ করে। তাদের সবার শরীর কালো পোশাক দিয়ে ঢাকা ছিল। 

বিষয়টি বাড়ির গৃহিণী টের পেলে তাকে ডাকাতরা ধর্ষণ করে। এসময় গৃহবধূর ৩ মাসের ঘুমন্ত শিশু মারিয়া সজাগ হয়ে কান্নাকাটি শুরু করলে ডাকাতরা তাকে ঘরের পেছনের ডোবায় ফেলে দেয়। 

আরও পড়ুন: সকালে হাঁটতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু

এরমধ্যে গৃহবধূর স্বামী ও তার মা সজাগ হলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় তারা ১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ হাজার ৩শ' টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ মর্গে পাঠায়। 

ওসি এনায়েত হোসেন জানান, ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ধর্ষণ, হত্যা ও দস্যুতার মামলা করেছেন। 


একাত্তর/এসজে 


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজয়ের পর আর্জেন্টিনা ফুটবল দল এখন এক আবেগঘন ও অনিশ্চিত মুহূর্ত অতিক্রম করছে। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচের রেশ না কাটতেই মেটলাইফ...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি নিজের জন্মশহর রোজারিওতে ফিরেছেন। ফোর্ট লডারডেল থেকে চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার ভোরে রোসারিওর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর