খেলার মাঠ থেকে স্ত্রীকে ফোন করে মেসির উদযাপন

আপডেট : ১১ জুলাই ২০২১, ০২:২৭ পিএম

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। সৃষ্টিকর্তার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। সতীর্থদেরকে ভাসালেন অভিনন্দনের জোয়ারে। নিজের উচ্ছ্বাসও ঢেকে রাখেননি ছয় বারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

তার আনন্দ উদযাপন থেকে বাদ যায়নি পরিবারও। খেলা শেষে মাঠ থেকে এক ভিডিও বার্তায় ​পরিবারকে অভিনন্দন জানান তিনি।

এদিকে জয়ের পরপরই  ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, কি অসাধারণ উচ্ছ্বাসের একটি দিন! এই আনন্দ বিস্ময়কর। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তার কৃপায় আমরা চ্যাম্পিয়ন। ভামোস

আরও পড়ুন: ব্রাজিল হারার জন্য নয়, তিনি বিষ খেয়েছিলেন অন্য কারণে

আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই তাকে ‘ফেনোমেনন’ আখ্যা দিয়েছিলেন ক্ষুদে জাদুকর। ফাইনাল শেষে আরো একবার তার প্রশংসায় মাতলেন মেসি।

আরেকটি পোস্টে মেসি লিখেছেন, অভিনন্দন প্রিয়। তোমাকে হাত গলানো মুশকিল। তুমি সবার চেয়ে বেশি যোগ্য।

একাত্তর/এসি

বিশ্বকাপের ইতিহাসে এমন বৈরি ও নজিরবিহীন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। স্বাগতিক একটি দেশের সাথেই নিজের দেশ লড়ছে এক রক্তক্ষয়ী ধ্বংসাত্মক যুদ্ধে, ঠিক এমন এক চরম মানসিক চাপ ও রাজনৈতিক অনিশ্চয়তার বুক...
মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরের নোংরা রাজনীতির শিকার হতে হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ফুটবল দলকে। দেশে ‘ইবোলা’ ভাইরাসের প্রাদুর্ভাবের অজুহাত দেখিয়ে কঙ্গোর পরিকল্পিত একটি প্রীতি ম্যাচ...
আগামী ১৩ জুন থেকে যখন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী বিশ্বকাপের মহারণ দেখার জন্য টিভি পর্দায় চোখ রাখবেন, তখন তাঁরা শুধু খেলোয়াড়দের পায়ের জাদু দেখছেন না; বরং প্রত্যক্ষ করবেন বিশ্বের এক অন্যতম...
তল্পিতল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরার ঠিক আগের রাতেই ঘরের মাঠে মুখ পুড়ল নেদারল্যান্ডসের। বুধবার রাতে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পুঁচকে আলজেরিয়ার কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে ডাচদের।...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশা তিন যাত্রী নিহত হয়েছেন। 
পূর্ব সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকা পড়া বাঘিনীটি দীর্ঘ পাঁচ মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরছে তার আপন আবাসস্থলে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর