তৃণমূলের দুর্দিনের মমতার পাশে কারা দাঁড়িয়ে?

আপডেট : ০৫ জুন ২০২৬, ১০:০০ এএম

বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিতে দলের ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ৮ জন এবং ৪১ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র ছয় জন উপস্থিত ছিলেন। আর এর ঠিক ২৪ ঘণ্টা পরেই, বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে ৬০ জন বিধায়ক সরাসরি মমতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন।

ৱএই গণ-বিদ্রোহের পর রাজনৈতিক মহলে এখন একটাই বড় প্রশ্ন- তৃণমূলের এই চরম দুর্দিনে শেষ পর্যন্ত কারা দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে?

মঙ্গলবার ধর্মতলার রাজপথে মমতার প্রথম প্রতিবাদ মিছিলে যে আটজন বিধায়ককে তাঁর পাশে দেখা গেছে, তাঁরা হলেন, নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব এবং অসীমা পাত্র।


আর সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন শুধু ডেরেক ও'ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, সামিরুল ইসলাম, মেনকা গুরুস্বামী এবং নাদিমুল হক। উল্লেখযোগ্য বিষয় হলো, লোকসভার একমাত্র সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি পাঁচজনই রাজ্যসভার সাংসদ।

মমতা শিবিরের এই বিশ্বস্ত নেতাদের সিংহভাগই ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তাঁর ছায়াসঙ্গী। এর মধ্যে ফিরহাদ হাকিম ইতিমধ্যেই কলকাতার মেয়রের পদ থেকে পদত্যাগ করার জন্য মমতার অনুমতি নিয়েছেন বলে জানা গেছে। কলকাতা বন্দর আসন থেকে পুনর্নির্বাচিত হওয়া ফিরহাদ অতীতে নগরোন্নয়ন, পুরবিষয়ক, আবাসন এবং পরিবহণের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন। তাঁকে বিধানসভায় তৃণমূলের 'চিফ হুইপ' করা হলেও বিদ্রোহী বিধায়কেরা তা মানতে নারাজ।

অন্যদিকে, শোভনদেব চট্টোপাধ্যায় হলেন বাংলার একমাত্র বিধায়ক যিনি টানা ১০ বার বিধানসভা নির্বাচনে জিতে রেকর্ড গড়েছেন। ১৯৯৮ সালের একটি উপ-নির্বাচনে তিনিই ছিলেন তৃণমূলের প্রতীকে জেতা প্রথম বিধায়ক। তিনি কৃষি, সংসদীয় বিষয় এবং বিদ্যুৎ দপ্তরের মতো একাধিক মন্ত্রনালয় সামলেছেন। এছাড়া বজবজের সাতবারের বিধায়ক অশোক দেবও ১৯৯৬ সাল থেকে নিজের আসন ধরে রেখে মমতার প্রতি আনুগত্য বজায় রেখেছেন।


বুধবার বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের কাছে ৬০ জন তৃণমূল বিধায়ক যখন লিখিতভাবে শোভনদেবের পরিবর্তে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে সমর্থনের কথা জানান, তখনই তৃণমূলের এই আড়াআড়ি বিভাজন জনসমক্ষে চলে আসে।

তবে, বিদ্রোহীরা একটি বিষয়ে অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছেন; শিউলি সাহার মতো বিদ্রোহী বিধায়কদের স্পষ্ট বক্তব্য, মমতাদিকে বুঝতে হবে যে আমরা তাঁর সাথেই আছি। আমরাই আসল তৃণমূল। কিন্তু যেভাবে আলোচনা ছাড়াই শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম স্পিকারের কাছে পাঠানো হয়েছিল, তা সম্পূর্ণ ভুল ছিল। দল কখনো কোনো একজন ব্যক্তির খামখেয়ালিপনা বা ইচ্ছায় চলতে পারে না। আমি কার কথা বলছি, তা আপনারা ভালো করেই জানেন। রাজনৈতিক মহলের ধারণা, বিধায়কদের এই ক্ষোভের তির আসলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে।

বিদ্রোহীদের এই পদক্ষেপকে ঘরের শত্রু বিভীষণ আখ্যা দিয়ে সরব হয়েছেন মমতা শিবিরের কুণাল ঘোষ। তাঁর দাবি, বিদ্রোহী বিধায়কদের যদি কোনো ক্ষোভ থাকত, তবে তা দলের অন্দরেই তোলা উচিত ছিল। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, আজ যারা ঋতব্রতের পক্ষে সই করেছেন, তাঁদের অনেকেই প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার দলিলেও সই করেছিলেন।


মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক প্রবীণ লোকসভা সংসদ সদস্য আক্ষেপ করে জানান, এই ঘটনা শুধু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ তা নয়, এটি মমতার নেতৃত্বের অবমাননা ও অবাধ্যতা। এর থেকে প্রমাণিত হয়, বেশিরভাগ বিধায়ক এখন আর শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণে নেই।

তৃণমূলের ভেতরের সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, আগামী দিনগুলোতে বিদ্রোহী বিধায়কদের সংখ্যা আরও বাড়তে পারে। শুধু বিধানসভা নয়, সংসদের লোকসভা ও রাজ্যসভা দলেও এই একই ধরণের ভাঙন ধরার আশঙ্কা এখন তীব্র। ইতিমধ্যেই বারাসতের বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দলীয় সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়া এবং দলের দিকে আঙুল তোলার ঘটনা সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে। সব মিলিয়ে, নিজের তৈরি করা দলেই এখন কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন বাংলার অগ্নিকন্যা।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এআরএস
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর