‘সসম্মানে চলে যেতে চাই’, কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (৫ জুন) কলকাতা পুরসভায় (পৌরসভা) সংবাদ সম্মেলন করে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। পরে পুরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম এবিপি আনন্দ বিষয়টি নিশ্চিত করেছে।  

২০১৮ সালের ৩ ডিসেম্বর কলকাতার মেয়রের দায়িত্ব গ্রহণ করেছিলেন ফিরহাদ হাকিম। প্রায় সাড়ে সাত বছর দায়িত্ব পালনের পর মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই তিনি পদ ছাড়লেন। 

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফিরহাদ বলেন, এখানে ফিরহাদ হাকিম কেউ না। কিন্তু যে চেয়ারটায় বিশিষ্ট ব্যক্তিরা বসেছেন তার আলাদা সম্মান, যখন মেয়র ছিলাম দাপটের সঙ্গে কাজ করেছি। মানুষদের সঙ্গে সঙ্গে রিলিফের কাজ করেছি। করোনা থেকে আমফান-আমার কাছে চ্যালেঞ্জ ছিল। এখন আর সম্ভব হচ্ছে না। এই চেয়ার ধরে বসে থেকে অবমাননা করতে পারি না। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা। অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল। তবে শুভেচ্ছা রইল আগামী দিনে যারা পুরসভা চালাবে। আমার থেকেও ভালভাবে চালাবে তারা। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মানুষকে সহায়তা করুন। যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকেই ক্ষমতায় রাখবে। 

তিনি আরও বলেন, দলের তরফে নেত্রীর কাছে পারমিশন চেয়েছি। আমি বলেছিলাম আমি সসম্মানে চলে যেতে চাই। উনি আমাকে বলেছেন ঠিক আছে।

মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য তিনি তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন।  

তৃণমূলের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষও জানিয়েছেন, ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরেই মেয়র পদ ছাড়ার ইচ্ছার কথা দলীয় নেতৃত্বকে জানিয়ে আসছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করা সম্ভব হচ্ছে না বলে তিনি দলীয় নেত্রীর কাছে মতামত দেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগে সম্মতি দেন।

ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শোভন চট্টোপাধ্যায়ের পর ২০১৮ সালে তিনি কলকাতার মেয়র হন। ২০২১ সালেও একই ওয়ার্ড থেকে পুনর্নির্বাচিত হন।

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। একের পর এক পুর বোর্ড ভেঙে যাওয়ার পাশাপাশি কলকাতা পুরনিগমেও প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছিল। এই পরিস্থিতিতে ফিরহাদের পদত্যাগকে কলকাতার স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কলকাতা পুরসভার ঐতিহাসিক ‘লালবাড়ি’তে ফিরহাদ হাকিমের বিদায়ের মাধ্যমে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হতে পারে। তবে তার উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

আরবিএস
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর