ইভ্যালি নিয়ে হতাশ না হওয়ার আহবান মাহবুব কবীরের

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৬:২২ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিষয়ে আতঙ্কিত বা হতাশ না হওয়ার আহবান জানি‌য়ে‌ছেন প্রতিষ্ঠানটি পুনর্গঠনে গঠিত নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।

মঙ্গলবার (২৬ আক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই আহবান জানান। 

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত বা হতাশ হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। কষ্ট যা হবে, আমার হবে। হয়ত তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। 

যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।’ 

আরও পড়ুন: একদিনে করোনায় ছয় মৃত্যু, নতুন রোগী ২৭৬

এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে হাইকোর্টের নির্দেশনায় গঠিত ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা অনু‌ষ্ঠিত হয়। 

আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের উক্ত বোর্ডের অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। 

সভায় ইভ্যালির বর্তমান অবস্থা, দায়-দেনা, সম্পদের পরিমাণ, পরিচালনার প্রক্রিয়া, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয় বলে জানা যায়। 

বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন ছাড়া অন্য সদস্যরা হলেন- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। 


একাত্তর/আরএইচ

ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে গ্রাহকদের পাওনা পরিশোধ শুরু করে পর্যায়ক্রমে সবার টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
বেসিক ব্যাংকের অর্থপাচারের মামলার এক শুনানিতে হাইকোর্ট বলেছেন, জনগণের অর্থ আত্মসাৎকারীদের ‘শ্যুট ডাউন’ করা উচিত। এটাই তাদের শাস্তি হওয়া উচিত।মঙ্গলবার (৮ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও...
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পদত্যাগ করেছে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড।বুধবার (২১ সেপ্টেম্বর) আদালতে এ পদত্যাগপত্র...
বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দিতে গণবিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান।তিনি বলেন, গণবিজ্ঞপ্তি দেয়ার পর...
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বড়োসড়ো এক নাটকের জন্ম দিয়েছিলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে ও ফিফাকে দেওয়া চাপের মুখে...
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে।
নাটকীয়তায় ঠাসা এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অতিরিক্ত সময়ের শেষ দিকে মিকেল মেরিনোর জয়সূচক গোলে উল্লাসে মাতে স্প্যানিশরা। আর এই হারের মধ্য...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (৮ জুলাই) দুপুর দুইটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর