ই-কমার্সের টাকা ফেরতে গণবিজ্ঞপ্তি দেবে বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:০৩ এএম

বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দিতে গণবিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, গণবিজ্ঞপ্তি দেয়ার পর শুনানি হবে। শুনানি শেষে যেখানে যে টাকা আটকে আছে, তা গ্রাহকদের ওয়ালেটে ফেরত দেয়া হবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত ডিজিটাল কমার্সের মাধ্যমে সংঘটিত ব্যবসা-বাণিজ্যের লেনদেনে সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ ও প্রযুক্তি সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কারিগরি কমিটির চতুর্থ বৈঠক শেষে সফিকুজ্জামান এসব কথা বলেন। খবর বাসসের।

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন হচ্ছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। ইক্যাবকে সাত দিনের মধ্যে তালিকা দিতে বলা হয়েছে জানিয়ে সফিকুজ্জামান বলেন, তারা তালিকা না দিলেও গ্রাহকদের ওয়ালেটে টাকা ফেরত দেয়া হবে।

এ পর্যন্ত ১২টি ই-কমার্স প্রতিষ্ঠানের লেনদেন পরিশোধকারী প্রতিষ্ঠানে (পেমেন্ট গেটওয়ে) আটকে থাকা ৭৩ কোটির বেশি টাকা ফেরত দেয়া হয়েছে বলে জানান সফিকুজ্জামান।

আরও পড়ুন: বিমানের নিউইয়র্ক ফ্লাইটের অনুমোদন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, এর বাইরে দু-একটি প্রতিষ্ঠান ইতিবাচকভাবে যোগাযোগ করেছে।এমনও হয়েছে যে আমাদের সঙ্গে যোগাযোগের পর হারিয়ে গেছে কেউ কেউ। ইক্যাবের কাছে সেসব প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে। ইক্যাব যাচাই-বাছাই করে তালিকা দেবে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করবে বাণিজ্য মন্ত্রণালয়।


একাত্তর/আরএ

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পদত্যাগ করেছে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড।বুধবার (২১ সেপ্টেম্বর) আদালতে এ পদত্যাগপত্র...
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে আটকে থাকা গ্রাহকের টাকা ফেরত দেওয়া কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম ধাপে ১০ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার ২৮৬ টাকা...
বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা বোর্ডকে দুটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দুই কোটি ৩৫ লাখ টাকা তোলার অনুমতি দিয়েছে হাইকোর্ট।রোববার (১৬ জানুয়ারি) ইভ্যালি পরিচালনায় গঠিত ব্যবস্থাপনা...
অনলাইন মার্কেট প্লেস তথা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে অর্থ নিয়েও ক্রেতাকে পণ্য না দিয়ে পাচারের ঘটনা ঘটেই চলছে। অর্থ আত্মসাতের ঘটনায় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে দশটিরও বেশি প্রতিষ্ঠান। এদিকে নতুন করে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর