জমে উঠছে শীত পোশাকের বাজার, ক্ষতি পুষিয়ে নেয়ার আশা

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০২:৫০ পিএম

মৌসুম বদলে সাথে পাল্লা দিয়ে প্রস্তুত হচ্ছে দেশের শীতের কাপড়ের বাজার। গেল দুই বছরের লোকসান কাটিয়ে এবার ভালো ব্যবসা হবে আশা ব্যবসায়ীদের। তবে এবারে শীতের পোশাকের দাম তুলনামুলক বেশি বলছেন তারা। 

ভোরের কুয়াশা আর শিশির বলছে শীত আসছে। পোশাকের বাজারে তার আঁচ পাওয়া যাচ্ছে। দোকানের শেলফে উঠছে ভারি কাপড়। 

দোকানিরা আগেই বলেছেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় এবার উৎপাদন পর্যায়েই শীত পোশকের দাম বেড়েছে।

করোনাকালে গেলো দুই বছর বিক্রি ছিলো কম। এবার ভালোর আশায় আছেন দোকানিরা। মনে করছেন, করোনার ক্ষতি এবার তারা কাটিয়ে উঠতে পারবেন। 

শীত পোশাকের ক্রেতাদের ভীড় এখনো পুরোদমে বাড়েনি। অনেক আসছেন শুধু দেখতে এবার নতুন কি এলো বাজারে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে

দেশে শীতের পোশাকের প্রায় ৮০ শতাংশ দেশেই উৎপাদন হয়। বাকিটা আসে আমদানি থেকে। কাঁচামালের দাম উৎপাদন খরচ বেড়েছে বলে জানালেন এই ব্রান্ড কর্মকর্তাও।

জাবের অ্যান্ড জুবায়ের গ্রুপের বিপণন প্রধান শফিকুর রহমান বলেন, শুধু দেশে নয় পুরো  বিশ্বজুড়ে করোনা পরবর্তী সময়ে কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। অনেকে তাদের আগের বছরের ক্ষতি পুষিয়ে নিতেও দাম বাড়িয়েছে। চীন এবং ভারত থেকে শীতের পোশাক আসে, সেখানেও দাম বেড়েছে।

উৎপাদন খরচ বেড়ে পোশাকের দাম বাড়ায় এবার শীত পোশাকের বাজার আসলেই কেমন জমে তা দেখতে আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।


একাত্তর/আরএইচ

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ঢাকায় যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে পুনর্বহাল হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন।
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর