ই-কমার্স খাতে কেনাকাটায় কার্ডের ব্যবহার কমেছে

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০৫:৩১ পিএম

ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ই-কমার্স খাতে পণ্য কেনাকাটার পরিমাণ কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ বলছে, মাস ব্যবধানে এর পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। 

ব্যাংকাররা বলছেন, সম্প্রতি ইভ্যালিসহ বেশকিছু পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের কারণে লাখো গ্রাহক প্রতারিত হওয়ায় কার্ড ব্যবহার করে কেনাকাটায় ধ্বস নেমেছে। 

যা মানছেন ই-কমার্স খাত সংশ্লিষ্টরাও। তারা বলছেন, এ খাতে নৈরাজ্য বন্ধে, সরকারের সংস্থাগুলোর সাথে সাথে তারাও কাজ করছেন।

করোনার সময় দোকান ও মার্কেট বন্ধ থাকায় অনলাইনে পণ্য বিক্রি বেড়ে যায়। আর এই সুযোগে ই-ভ্যালিসহ বহু বিক্রেতা প্রতিষ্ঠান বড় ছাড় দিয়ে পণ্য বিক্রির ঘোষণা দেয়। 

পরে, এদের অনেকেই টাকা নিয়ে ভোক্তাদের পণ্য দিতে পারেনি। আবার কেউ কেউ গ্রাহকের টাকা নিয়ে পালিয়েও গেছে।  

এ ধরনের ঘটনায় অনলাইনে কেনাকাটায় বিমুখ হয়ে পড়েছেন গ্রাহকেরা। যার প্রমাণ মেলে বাংলাদেশ ব্যাংকের তথ্য উপাত্তে। 

আরও পড়ুন: বাংলাদেশের অর্থনীতির দ্রুত উন্নতির প্রশংসায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ম্যানচেস্টার মেয়র

ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করে এ খাতে কমেছে কেনাকাটা। এক হিসাবে বলছে, এই পরিমাণ এক মাসের ব্যবধানে হয়েছে ৫০০ কোটি টাকা। 

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক মোর্শেদ বলছেন, সম্প্রতি ই-কমার্স খাতে বড় ধরনের অনিয়মের কারণে ঝুঁকিতে পড়েছে পুরো সিস্টেম।

যা মানছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন শিপন জানালেন, এই মুহূর্তে এ খাতে গ্রাহকদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ। 

ই-ক্যাবের পরিচালক আসিফ আহনাফ আরো জানালেন, ই-কমার্স খাতে স্বচ্ছতা নিশ্চিতে জুলাই মাস থেকে এসক্রো পদ্ধতি চালু হয়েছে। সেখানেও গ্রাহকদের ২১৪ কোটি টাকা আটকা পড়েছে।

বর্তমানে দেশে ই-কমার্সের আকার প্রায় ১৬ হাজার কোটি টাকা। এই খাতে শৃঙ্খলা ফেরাতে এই ডিসেম্বরে গ্রাহক-ব্যাংক- ই-কমার্স প্রতিষ্ঠান মিলিয়ে বড় ধরনের একটি বৈঠক করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 


একাত্তর/এসজে

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ঢাকায় যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে পুনর্বহাল হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন।
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর