ডিজেলের দাম বাড়ার প্রভাব পড়ছে বাজারগুলোতে

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০৬:২৮ পিএম

ডিজেলের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানির বাজার গুলোতে। এরই মধ্যে পরিবহণ খরচ বাড়ার কারণ দেখিয়ে বাজারে কেজিতে দুই টাকা বেড়ে গেছে চালের দাম। একই কারণে আটার দাম কেজিতে বেড়েছে আট থেকে দশ টাকা পর্যন্ত। 

কৃষি মার্কেটের পাইকারি চাল ব্যবসায়িরা বলছেন, স্থান ভেদে পরিবহণ খরচ বড়জোড় কেজি প্রতি চালে বেড়েছে ত্রিশ পয়শা থেকে আট আনা সেটির প্রভাবেই পাইকারি বাজারে দাম বেড়েছে এক থেকে দুই টাকা। 

পাইকারিতে এক থেকে দেড় টাকা বাড়লেও খুচরা বাজারে তার প্রভাব দুই টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, আগেই গোডাউনে আসা চালের দামও পরিবহণ খরচের দোহাই দিয়ে বাড়তি রাখা হচ্ছে।

নদীর পানি কমে আসায় বাড়তি মাছের দামও কমে গেছে। তবে শীতের সবজি আসতে শুরু করায় কমেছে সবজির দাম।

এদিকে বাজারে পরিবহণ খরচের কারণ দেখিয়ে সবচেয়ে বেশি বেড়ে গেছে আটা ও ময়দার দাম। কেজিতে বেড়েছে আট থেকে দশটাকা পর্যন্ত। বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি তেল ও বিভিন্ন ধরনের গুড়া মশলা।

মুদি বাজারের অস্থিরতা থাকলেও কিছুটা স্বস্থির খবর সবজির বাজারে। শীতের সবজির সরবরাহ বাড়ায় গেল সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজির দাম কমেছে ১০ থেকে ৫০টাকা পর্যন্ত। এছাড়াও গেল সপ্তাহেই কমেছে মুরগির দাম। আগের দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস।

একাত্তর/ এনএ

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
কমলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেলের দাম কমানো হয়েছে ২ টাকা। পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা। তবে কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর