ডিজেলের দাম বাড়ায় লোকসান গুনছেন কৃষকরা

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০৬:৫৭ পিএম

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসির হিসাবে বর্তমানে দেশে কৃষিকাজে পাম্প ব্যবহার করা হয় ১৩ লাখ ৭৯ হাজার। এর মধ্যে ডিজেলচালিত ১১ লাখ ৯২ হাজার। বিদ্যুতে চলে প্রায় ১ লাখ ৮৬ হাজার।

কৃষি মন্ত্রণালয়ের হিসাবে বোরো মৌসুমে দেশে প্রায় ১৬ লাখ টন ডিজেলের ব্যবহার হয়। এমনিতেই ডিজেলের দাম বাড়তি থাকা ও ভর্তুকি বন্ধ থাকায় কৃষক লোকসান গুনছিলেন। এবার নতুন করে আবারও লিটারে ১৫ টাকা করে ডিজেলের দাম বাড়ায় তাদের মাথায় হাত পড়েছে। 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ার ফলে ফসলের উৎপাদন খরচ বেড়ে যাবে। খরচ বাড়ার কারণে কৃষক চাষাবাদ কমিয়ে দেবে, এতে আমাদের উৎপাদন বিঘ্নিত হবে।

বিশ্লেষকরা বলছেন, পানি সাশ্রয়ী প্রযুক্তি কৃষককে রপ্ত করাতে হবে। তারপরও উৎপাদন খরচ বাড়বে। এ ক্ষেত্রে উন্নতমানের উচ্চ ফলনশীল বীজ সরবরাহ করতে হবে। তাহলে কৃষক তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন।

একাত্তর/ এনএ


বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর