আমেরিকাকে হটিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ চীন

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৮:০০ পিএম

গোটা যখন করোনা মহামারীর বিরুদ্ধে জোর লড়াই আর অর্থনীতি পুনরুদ্ধারে ব্যস্ত, তখন এই ভাইরাসটিতে শক্ত হাতে নিয়ন্ত্রণ করে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের মর্যাদায় বসে গেছে চীন।

বিশ্ব অর্থনীতির ৬০ শতাংশের বেশি দখলে রাখা শীর্ষ ১০ ধনী দেশের আয়-ব্যয়, তথা সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিল আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনসে অ্যান্ড কোম্পানি। গত সোমবার (১৫ নভেম্বর) প্রকাশ করা হয়েছে সেই সমীক্ষার ফল।

সেই ফলে, আমেরিকাকে পেছনে ফেলে প্রথম স্থান নিশ্চিত করেছে চীন। প্রতিষ্ঠানটির প্রকাশিত ব্যালেন্স শিটে দেখা গিয়েছে মোট আন্তর্জাতিক আয়ের ৬০ শতাংশ চীনের দখলে। শেষ দুই দশকে দেশটির আন্তর্জাতিক সম্পদ তিনগুণ বেড়েছে। যা রীতিমতো বিষ্ময়কর।

সমীক্ষায় বলা হয়েছে, গত দুই দশকে বিশ্বের সম্পদ বৃদ্ধি পেয়েছে তিনগুন। এর মধ্যে শীর্ষে আছে চীন। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। ২০০০ সালের বিশ্বের নিট সম্পদ ১৫৬ ট্রিলিয়ন থেকে ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ ট্রিলিয়ন ডলারে।

জার্মানির জুরিখ থেকে ম্যাকিনসে গ্লোবালের অংশীদার জ্যান মিসকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই মূহুর্তে অতীতের সব রেকর্ড ছাপিয়ে চীন সব থেকে বেশি সম্পদের অধিকারী।’

২০০০ সালে চীনের সম্পদের পরিমাণ ছিল সাত ট্রিলিয়ন ডলার। তা আকাশচুম্বী গতিতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১২০ ট্রিলিয়ন ডলার। 

আর যুক্তরাষ্ট্রে সম্পত্তির দাম নিঃশব্দে বেড়ে যাওয়ার কারণে ধনী দেশের তালিকা থেকে পিছিয়ে পড়েছে। তাদের নিট সম্পদ এ সময়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯০ ট্রিলিয়ন ডলার।

ম্যাককিনসের মতে, গেল দু’দশকে মোট সম্পদের পরিমাণের বৃ্দ্ধি মোট উৎপাদনের পরিমাণকে ছাপিয়ে গিয়েছে। এবং সুদের হার ক্রমে কমে যাওয়ার কারণে সম্পত্তির দাম তুলনামূলকভাবে বৃ্দ্ধি পেয়েছে।

আরও পড়ুন: কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের মহড়া, ম্যাঁখোকে পুতিনের ফোন

প্রতিবেদনে দেখা গিয়েছে, আয়ের তুলনায় সম্পদের মোট মূল্য ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘমেয়াদি ক্ষেত্রেও এই দাম বৃ্দ্ধিতে কোনও বদল হয়নি। যদিও মুদ্রাস্ফীতির মধ্যে এই মূল্য বৃ্দ্ধি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

ম্যাকিনসের হিসাব অনুযায়ী, বিশ্বের মোট সম্পদের শতকরা ৬৮ ভাগই ব্যয় করা হয়েছে রিয়েল এস্টেট খাতে। এসব ব্যয় হয়েছে অবকাঠামো, মেশিনারিজ এবং বিভিন্ন সরঞ্জামে।


একাত্তর/আরএ

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
ঢাকায় যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে পুনর্বহাল হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন।
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর