কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের মহড়া, ম্যাঁখোকে পুতিনের ফোন

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৪:৩৩ পিএম

কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'উস্কানিমূলক' মহড়ার কারণে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর সাথে ফোনালাপে এসব কথা জানিয়েছেন রুশ প্রধানমন্ত্রী। 

সোমবার (১৫ নভেম্বর) ক্রেমলিনের এক বিবৃতির বরাতে ফ্রান্স২৪ জানিয়েছে, ৪৫ মিনিটের ওই ফোনালাপে উভয় নেতা তাদের অসন্তোষ প্রকাশ করেন। ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে উল্লেখ করেছে মস্কো।

পুতিন কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উস্কানিমূলক বৃহৎ মহড়ার বিষয়ে বলেন, এতে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে। ইউক্রেন ও এর আশেপাশে রুশ সামরিক কর্মকান্ড নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের প্রেক্ষিতে পুতিন এ কথা বলেন। 

ফরাসী প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ সূত্রে জানা গেছে, পুতিনের সাথে একমত হয়ে ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতার সমর্থনে ফ্রান্স প্রস্তুত বলে জানিয়েছেন ম্যাঁখো।  

গত সপ্তাহে পুতিন বলেছিলেন, কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্প্রতিক মহড়াকে ক্রেমলিন মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। 

রাশিয়ার এ সমালোচনা প্রত্যাখান করে ওয়াশিংটনে পেন্টাগণ মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনের কাছাকাছি রুশ সামরিক তৎপরতায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

কিবরি বলেন, আমাদের সকল মহড়াই আত্মরক্ষামূলক। ওই অঞ্চলে আমাদের অংশীদার ও মিত্রদের সাথে অঙ্গীকার অনুযায়ী এসব মহড়া চালানো হচ্ছে।

আরও পড়ুন: ভারতে সালমান খুরশিদের বাড়ি জ্বালিয়ে দিলো হিন্দুত্ববাদীরা

এসব আলোচনার মধ্যেই নতুন করে শঙ্কার কথা জানিয়েছেন ব্রিটিশ সেনাপ্রধান।

টাইমস রেডিওতে এক সাক্ষাৎকারে ব্রিটিশ সেনাপ্রধান নিক কার্টার বলেছেন, যেকোনো সময় রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের যুদ্ধ লেগে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। 


একাত্তর/আরবিএস

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর