করোনা মন্দা কাটিয়ে চাঙা হচ্ছে প্রসাধন সামগ্রীর ব্যবসা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১:৫৬ এএম

দীর্ঘ প্রায় দুই বছরের করোনা মন্দা কাটিয়ে চাঙা হচ্ছে প্রসাধন সামগ্রীর ব্যবসা। লকডাউন নেই, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী - বেসরকারী অফিসগুলো খুলেছে পুরোদমে, প্রায় গৃহবন্দিত্ব ছেড়ে বাইরে বের হচ্ছেন নারীরাও। 

ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুমে সামাজিক অনুষ্ঠান বেড়ে যাওয়ায় প্রসাধন সামগ্রীর বিক্রি বাড়ছে। রাজধানীর মৌলভীবাজারে প্রসাধনীর পাইকারি কেন্দ্রও এখন আবার ব্যস্ত হয়ে উঠেছে।

পাইকারদের কয়েকজন বলছেন, লকডাউনে স্থবির সেই সময় নেই তাই বাজারে দেশি এবং আমদানি করা প্রসাধনীর জোগানও বেড়েছে। আর শীত মৌসুম শুরু হওয়ায় বেড়েছে প্রসাধন সামগ্রী। 

প্রসাধন সামগ্রী আমদানিকারক এবং বিক্রেতা সমিতি বলছে, এখন চাহিদার ৬০ শতাংশ প্রসাধনী দেশেই হয়। এবার কাচামাল সঙ্কটে প্রসাধনীর দাম কিছুটা বেড়েছে তবে কমেনি চাহিদা। 

এছাড়াও, বিপনি বিতানগুলোতেও গত তিন মাসে প্রসাধনীর খুচরা বিক্রি বেড়েছে আগের চেয়ে অন্তত ৩০ শতাংশ। শীত প্রসাধনের চাহিদাই এখন বেশী।

একাত্তর/ এনএ
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
করোনায় ধাক্কা খেলেও ২০২২ সাল থেকে আবার বিশ্বায়নের ধারায় বাড়ছে আন্তর্জাতিক বাণিজ্য। ২০২৩ সালে সেই ধারাবাহিকতা রয়ে গেছে।
করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, তারপর হামাস-ইসরাইল সংঘাতের প্রভাবে অস্থির মধ্যপ্রাচ্য। যার বড় প্রভাবে আবারও বড় ধরনের সংকটে বিশ্ববাণিজ্য। এবার আরেক সংকট। বিশ্বের আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনের...
করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে টালমাটাল বিশ্বের অর্থনীতি। মূল্যস্ফীতি আর বৈদেশিক মুদ্রার ঘাটতি সংকটকে আরও তীব্র করছে।বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যপণ্য ও জ্বালানির...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর