পণ্যের দাম বাড়ায় গ্রামের মানুষরা ভুক্তভোগী: বিবিএস

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:১৮ পিএম

প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে করে শহরের চেয়ে গ্রামের মানুষরা বেশি ভুক্তভোগী। 

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ করে এক প্রতিবেদনে জানিয়েছে, চাল, ডাল, আটা থেকে শুরু করে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম শহরের চেয়ে গ্রামে বেশি।

বিবিএসের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে গ্রামে গড় মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ২০ শতাংশে উঠেছে। একই সময়ে শহরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশ। অর্থাৎ গত মাসে গ্রামাঞ্চলের একজন মানুষ যেখানে একটি পণ্য কিনেছেন ১০৬ টাকা ২০ পয়সায়, সেখানে একই পণ্য শহরের একজন গ্রাহক কিনেছেন ১০৫ টাকা ৫৯ পয়সায়। আবার শহরাঞ্চলে খাদ্যের মূল্যস্ফীতি যেখানে ৪ দশমিক ৩৭ শতাংশ, সেখানে তা গ্রামে ৫ দশমিক ৯০ শতাংশ। 

বিবিএসের তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৯৮ শতাংশে উঠেছে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৭০ শতাংশ। এ ছাড়া খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক ৯ শতাংশ, যা অক্টোবরে ছিল ৫ দশমিক ৬২ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৬ দশমিক ১৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ।

এছাড়াও, পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন খরচও বেড়েছে। ভাড়া যা বেড়েছে, তার চেয়ে বেশি ভাড়া জোর করে নেওয়া হচ্ছে। এ ছাড়া বাজারে চাহিদা বাড়ছে। এসব কারণে দেশে মূল্যস্ফীতি বাড়ছে।

এদিকে, রপ্তানি আয়ে কিছুটা স্থিতিশীলতা ও স্বস্তি আছে। তবে কোনো মাসে বাড়ে, কোনো কমে। তা প্রতি মাসে ৩০০–৪০০ কোটি মার্কিন ডলারের মধ্যেই থাকে। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রপ্তানি আয় এক মাসে ৩৫০ কোটি ডলারের বেশি ওঠেনি। অক্টোবরে অবশ্য রপ্তানি আয় সর্বোচ্চ ৪৭২ কোটি ডলার হয়েছে। তবে নভেম্বরে তা কমে ৪০৫ কোটি ডলারে নেমেছে। অন্যদিকে রেমিট্যান্স তথা প্রবাসী আয়েও তেমন গতি নেই। 

একাত্তর/ এনএ

টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
গরুর দাম বেড়ে যাওয়ায় খলিল, নয়ন ও উজ্জ্বলের পক্ষে কম দামে আর মাংস বিক্রি করা আর সম্ভব না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
দাম কমানোর দুই না পেরোতেই আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর