খলিলরা কেনো পারছে না, জানালেন ভোক্তার ডিজি

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:৪৬ পিএম

গরুর দাম বেড়ে যাওয়ায় খলিল, নয়ন ও উজ্জ্বলের পক্ষে কম দামে আর মাংস বিক্রি করা আর সম্ভব না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।

রোববার ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ব্যক্তি পর্যায়ে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি নিয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন মাংস ব্যবসায়ী খলিল, নয়ন ও উজ্জ্বল। তারা দাবি বাজারে গরুর দাম বাড়তি।

খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, ২০ রোজা পর্যন্ত সকাল সাতটা থেকে তিনটা পর্যন্ত ৫৯৫ টাকা কেজিতেই মাংস বিক্রি করবেন তিনি। 

উজ্জ্বল বলেন, তিনি ৫৯৫ করে বিক্রি করলেও এখন থেকে ৬৩০ টাকা কেজিতে  বিক্রি করবের।

আর নয়ন জানান, তিনি গরুর বিভিন্ন অংশের মিশ্রিত মাংস ৬০০ আর ঝুলন্ত মাংস ৬৫৯ টাকা কেজিতে বিক্রি করবেন।

তবে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, মাংস মিশ্রিত হবে না হাড্ডি-চর্বি মেশানো থাকবে তা ব্যবসায়ীদের বিষয়।

নানা সীমাবদ্ধতা থাকলেও রমজানে দাম যেনো নাগালের মধ্যে থাকে, ভোক্তা অধিদপ্তর সেই চেষ্টায় করছে বলে জানান তিনি।

অস্থির মাংসের বাজারে রমজান শুরুর আগ থেকেই ৫৮৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন খলিল।

রোজার প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রির ঘোষণা দেন তিনি। এতে তার দোকান ‘খলিল গোস্ত বিতানে’ ক্রেতাদের ঢল নামে।

তবে ১০ রোজা না যেতেই প্রতি কেজি মাংসের দাম ১০০ টাকা বাড়িয়ে দেন এই ব্যবসায়ী। খলিল জানান, প্রান্তিক পর্যায়ে গরুর দাম বাড়ায়, মাংসের দাম কেজিতে একশ’ টাকা বাড়াতে বাধ্য হয়েছেন।

আরবি
বাজারে গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম আলাদাভাবে নির্ধারণের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (৮ মার্চ ২০২৬) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান।...
রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর