দর্শনার্থী কম থাকায় প্রাণ ফেরেনি বাণিজ্য মেলায়

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:২৩ পিএম

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা দিতে রাজধানীর উপকূলে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার দ্বিতীয় দিনে পূর্ণাঙ্গ রূপ পায়নি এই আয়োজন।

এখনও শেষ হয়নি স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ। পণ্য ও স্টলের সাজসজ্জা নিয়েই ব্যস্ত সময় পার করছেন অংশগ্রহণকারীরা।

এবারের মেলায় ১১টি দেশের ২২৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তবে স্থায়ী ঠিকানায় চলে আসা বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীর সাড়া বেশ কম।

করোনার কারণে এক বছর বিরতি দিয়ে আবারো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর বসেছে। এবার শেরেবাংলা নগরের ঠিকানা ছেড়ে পূর্বাচলে।

সেখানকার বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মেলা আয়োজন করা হয়েছে। যাকে বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা বলছে সরকার।

শনিবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া মেলার দ্বিতীয় দিনে ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা ছিল হাতে গোণা। তারা বলছেন, রাজধানী থেকে দূরে আর যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় মানুষের আগ্রহ কম।

দর্শনার্থী কম থাকার কারণে মেলায় এখনও প্রাণ আসেনি। কিছুটা সন্দিহান হলেও শেষ পর্যন্ত মেলা জমে উঠবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

এদিকে, মেলার দ্বিতীয় দিনেও বেশ কিছু স্টল ও প্যাভিলিয়নের নির্মাণ কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এক্সিবিশন সেন্টারে তাদের জন্য বরাদ্দ করা স্টল এবং প্যাভিলিয়নের আয়তন কম।

তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সব পণ্য প্রদর্শন করা যাচ্ছে না। তাই ভেতরের সাজসজ্জা শেষ করতে একটু বেশি সময় লাগছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যা বলেছে বাংলাদেশ

তারা জানান, দূরত্বের কারণে মেলার শুরু থেকে দর্শনার্থী কিছুটা কম হতে পারে। তবে সময় গেলে মেলা জমে উঠবে বলে ধারণা তাদের।

ব্যবসায়ীরা বলছেন, শেরে বাংলা নগরের মতো প্রথম থেকেই উপচে পড়া ভিড় নেই। তবে রূপগঞ্জ ও আশপাশের আলাদা একটা দর্শনার্থী শ্রেণি আসছেন।

একাত্তর/আরএ

আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা...
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
নতুন বছরের প্রথম দিন থেকেই পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর